গুগলসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হামলার ‘লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি

গুগলের সদর দপ্তর
গুগলের সদর দপ্তর | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত পরিস্থিতির মাঝেই গুগলসহ টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতে হামলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংবাদ সংস্থা তাসনিম নিউজ আইআরজিসির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের ইসরাইল–সংযুক্ত কার্যালয় ও অবকাঠামোর একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে এগুলোকে ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ‘আঞ্চলিক যুদ্ধের পরিধি যখন অবকাঠামো যুদ্ধে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বাড়ছে।’

আরও পড়ুন:

তালিকায় গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া ও ওরাকলের নাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্লাউডভিত্তিক সেবা–সংক্রান্ত কার্যালয় ও অবকাঠামো ইসরাইলের একাধিক শহর এবং উপসাগরীয় কয়েকটি দেশে অবস্থিত বলে উল্লেখ করা হয়েছে।

এএম