দক্ষিণ লেবাননের টায়ারে ইসরাইলের নতুন উচ্ছেদ আদেশ; বড় হামলার শঙ্কা

দক্ষিণ লেবাননের টায়ারের কাছে বুর্জ আল-শামালি
দক্ষিণ লেবাননের টায়ারের কাছে বুর্জ আল-শামালি | ছবি: সংগৃহীত
0

লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী টায়ার ও এর আশপাশের বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। আজ (মঙ্গলবার, ৮ জুন) জারি করা এই নতুন উচ্ছেদ আদেশের ফলে ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযানের আশঙ্কা তৈরি হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই সতর্কবার্তা জারি করেন। এই আদেশের আওতায় টায়ার শহরের কেন্দ্রস্থল ছাড়াও আশপাশের বেশ কিছু জনপদ এবং ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলো রয়েছে।

আদরাই তার পোস্টে দাবি করেন, টায়ার শহরের খ্রিস্টান কোয়ার্টারের ভেতরে হিজবুল্লাহর সদস্যদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসরাইলি বাহিনী। তিনি সেখানকার বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।

বিশ্লেষকরা মনে করছেন, টায়ারের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল শহর এবং স্পর্শকাতর খ্রিস্টান কোয়ার্টারকে লক্ষ্যবস্তু করার অর্থ হলো ইসরাইল দক্ষিণ লেবাননে তাদের অভিযানের পরিধি আরও বাড়াতে যাচ্ছে। এই আদেশের ফলে হাজার হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়েছেন।

এএম