ভারতে স্টিল কারখানায় দগ্ধ হয়ে ৮ শ্রমিকের মৃত্যু

অন্ধ্রপ্রদেশে একটি স্টিল কারখানায় আগুন
অন্ধ্রপ্রদেশে একটি স্টিল কারখানায় আগুন | ছবি: সংগৃহীত
0

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি স্টিল কারখানায় তপ্ত গলিত লোহার একটি বিশাল পাত্র উল্টে ৮ দগ্ধ শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও ৬ শ্রমিক।

আহতদের বেশিরভাগেরই শরীরের ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সোমবার স্থানীয় সময় বিকেলে বিশাখাপট্টনম শহরের ভিজাগ স্টিল প্লান্টে এ দুর্ঘটনাটি ঘটে।

এসময় গলিত লোহাভর্তি পাত্রটি মাটিতে আছড়ে পড়লে আশেপাশে আগুন ধরে যায়। এদিকে, এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও, নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

জেআর