একনজরে জাতীয় ঈদগাহের ঈদের জামাত সংক্রান্ত তথ্য
বিবরণ (Description) তথ্য (Information) প্রধান জামাতের সময় সকাল ৮টা ৩০ মিনিট প্রধান অতিথি (অংশগ্রহণকারী) প্রধানমন্ত্রী তারেক রহমান মোট ধারণক্ষমতা প্রায় ৩৫,০০০ জন নারীদের জন্য আসন সংখ্যা প্রায় ৩,৫০০ জন বিকল্প স্থান (বৃষ্টি হলে) বায়তুল মোকাররম (সকাল ৯টা) বিশেষ সুবিধা শীতাতপ নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানি ও ভ্রাম্যমাণ টয়লেট
প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দু-এক দিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে।’
আরও পড়ুন:
ঈদের প্রধান জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিবেন বলেও জানান প্রশাসক।
তিনি বলেন, ‘এবারের ঈদ জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। এছাড়া প্রায় ৩ হাজার ৫০০ জন নারী জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেয়ার সুযোগ পাবেন।’
এদিকে জাতীয় ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা সেবা এবং বৃষ্টি হলে দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি পানি নিরোধক ব্যবস্থাও নেয়া হয়েছে বলেও জানান তিনি।





