Recent event

রাঙামাটিতে নির্বাচনি দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

আনসার ভিডিপি
আনসার ভিডিপি | ছবি: এখন টিভি
0

রাঙামাটির জুরাছড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে আনসার সুবেদার মো. এরশাদ আলী (৫৭) মারা যান।

আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) বেলা ৩টা ৩০ মিনিটে উপজেলার জুরাছড়ি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন অস্থায়ী ক্যাম্পে পৌঁছানোর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

নিহত এরশাদ আলী আনসার ব্যাটালিয়ন-৭ (হাজাছড়া, সুবলং ক্যাম্প) সুবেদার হিসেবে কর্মরত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি নির্বাচনি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এএম