ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, ফিফার অনুমোদনেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফিফা। আগে ইরানের ক্যাম্প হওয়ার কথা ছিলো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, নিরাপত্তা শঙ্কা এবং ভিসা জটিলতার কারণেই এ পরিবর্তন।
নতুন ক্যাম্প হবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছাকাছি টিহুয়ানায়। ইরান মনে করছে, এতে বিশ্বকাপ চলাকালে যাতায়াত ও ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে। আগামী ১১ জুন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ ফুটবল বিশ্বকাপ।





