বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে সুইডেন নেদারল্যান্ডস

সুইডেন-নেদারল্যান্ডস ম্যাচ
সুইডেন-নেদারল্যান্ডস ম্যাচ | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে সুইডেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। হিউস্টনে ইউরোপের দু’দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় আজ (শনিবার, ২০ জুন) রাত ১১টায়।

এর আগে বিশ্বকাপে এক আসরে মুখোমুখি হয়েছিল দুদল। সেটাও ৫২ বছর আগে গোলশূন্য ড্র নিয়ে মাঠে ছাড়ে নেদারল্যান্ডস এবং সুইডেন।এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বসহ মোট ছয়বার মুখোমুখিতে মাত্র একবার জয় নিয়ে মাঠ ছাড়ার স্মৃতি রয়েছে সুইডিশদের। আর সুইডেনের থেকে মাত্র এক ম্যাচ বেশি জয় আছে নেদারল্যান্ডসের। যে কারণে দুই দলই সমীহ করছে একে অপরকে।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত গ্রুপ পর্বে একটি করে ম্যাচ খেলেছে দুদল। এরমধ্যে সুইডেন নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে বড় জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে আছে। তবে জাপানের বিপক্ষে মাঠে নেমে ২ গোল করেও ড্র হওয়ায় হাসিমুখে মাঠ ছাড়ার সুযোগ হয়নি ডাচদের। সেক্ষেত্রে পরের রাউন্ডে পৌছাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই নেদারল্যান্ডস কোচের।

ইএ