
মৌলভীবাজারে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও টাকাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বুধবার, ৬ মে) সন্ধ্যায় কমলগঞ্জ থানার চৈত্রঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তী।

চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবাসহ অ্যাম্বুলেন্স জব্দ, আটক ২
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় অ্যাম্বুলেন্স থেকে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য প্রায় ৪ কোটি টাকা হতে পারে বলে ধারণা পুলিশের।

উখিয়ায় র্যাবের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় (র্যাব)-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

ঝিনাইদহে পুলিশের পোশাক পরে প্রতারণা, ইয়াবাসহ গ্রেপ্তার ৫
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে পুলিশের বিভিন্ন সরঞ্জাম ও ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফরিদপুরে ৩০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফরিদপুরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান লিটু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল (রোববার, ২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জে ডিবি অভিযানে হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ২
মানিকগঞ্জে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইন ও ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা।

মৌলভীবাজারে ৪০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী
মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী অভিযান, তিন দিনে গ্রেপ্তার ৩৬
রাঙামাটির কাঁঠালতলী ধোপাপাড়ার সজল দাশের বসতবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ও ৪১ হাজার টাকাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন।

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ
টেকনাফে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রমে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা। গতকাল (রোববার, ৮ মার্চ) হ্নীলা ইউনিয়নস্থ রঙ্গীখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল।

ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার,৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান; মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৫ মার্চ) রাত থেকে শুরু হওয়া অভিযান চলে আজ (শুক্রবার, ৬ মার্চ) সকাল পর্যন্ত। রাতভর সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।