ডিএনডি লেক

সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে লেক থেকে তিনজনের মরদেহই উদ্ধার করে।

নারায়ণগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে মধ্যবয়স্ক অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ২৫ মে) বেলা সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ১০টায় স্থানীয়রা মরদেহ লেকে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।