
ভারত থেকে আসা উজানের ঢলে তলিয়ে গেছে সাড়ে চারশো বিঘা ধানখেত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে চারশো বিঘা আধাপাকা ধানখেত। গত তিন দিন থেকে আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুর পর্যন্ত উপজেলার সীমান্তঘেঁষা রাধানগর ইউনিয়নের বিল তিলনা, তিলকুচ, সুখডোবা ও গুমরোহিল এলাকার বিস্তীর্ণ জমিতে পানি ঢুকে অন্তত ৬০ হেক্টর ধান ডুবে গেছে। এতে ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়ে আগেভাগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।

ব্রাহ্মণবাড়িয়ায় উজানের ঢলে পানির নিচে ৩০৫ হেক্টর জমির ধান
অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরে গত কয়েকদিনে ৩০৫ হেক্টর বোরো ধানের জমি প্লাবিত হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ধান কাটতে না পারায় ক্ষতির মুখে অন্তত ২ হাজার কৃষক। আজ (সোমবার, ৪ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে জেলার বিভিন্ন স্থানে।

হাওরাঞ্চলে বৈরী আবহাওয়ার দাপট; ধান ঘরে তুলার চেষ্টা কৃষকদের
হাওরাঞ্চলে আজও অব্যাহত রয়েছে বৈরী আবহাওয়ার দাপট। আজ ( শনিবার, ২ মে) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিতে চরম দুর্ভোগে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের কৃষকরা। তাদের প্রাণপণ চেষ্টা বাকি ধানটুকু কেটে ঘরে তোলার। এদিকে কিশোরগঞ্জে বজ্রপাতের শঙ্কায় অনেক শ্রমিক মাঠে নামতে পারছে না; আর সুনামগঞ্জে দেখা দিয়েছে আগাম বন্যার আশঙ্কা। নাটোরে বালির বস্তা দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছে স্থানীয়রা।

পানিতে ভাসছে হাওরের ধান; ঋণ নিয়ে দুশ্চিন্তায় নেত্রকোণার কৃষকরা
নেত্রকোণায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে অন্তত দশ হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে। পানিতে নেমে ধান সংগ্রহের চেষ্টা করছেন কৃষকরা। তবে শ্রমিক সংকটে বাধাগ্রস্ত হচ্ছে ধান সংগ্রহ। স্থানীয়রা বলছেন, দেনা পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতির পরিমাণ কমবে।

ঠাকুরগাঁওয়ে ৫০ ইউনিয়নে অকেজো ‘কৃষি তথ্য বোর্ড’
কৃষকদের কৃষি আবহাওয়ার তথ্য পৌঁছে দিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নে স্থাপন করা হয়েছিলো তথ্য বোর্ড। এতে থাকার কথা আগে ও পরের তিন দিনের কৃষিভিত্তিক আবহাওয়ার হালনাগাদ তথ্যের ছক। তবে স্থাপনের কয়েক বছরে সুফল পাওয়া তো দূরের কথা, এ সম্পর্কে জানেনই না কৃষকরা। দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হয়েছে যন্ত্রপাতি।

সাতক্ষীরায় আম পাড়ার ক্যালেন্ডার ঘোষণা
সাতক্ষীরায় চলতি মৌসুমে আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন।

নীলফামারীর মিষ্টি কুমড়া রপ্তানির উদ্যোগ মধ্যপ্রাচ্যে
আলুর পর এবার বিদেশে রপ্তানি হচ্ছে নীলফামারীর মিষ্টি কুমড়া। নিরাপদ খাদ্য কর্মসূচির আওতায় এ উপজেলায় এবার ২০০ বিঘা জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। জৈব পদ্ধতিতে উৎপাদিত কুমড়া এবার মধ্যপ্রাচ্যে রপ্তানির চেষ্টা চলছে। প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভের আশা করছেন কৃষকরা।

কম খরচে বেশি লাভ হওয়া মিষ্টি আলুর চাষে ঝুঁকছেন শেরপুর চাষিরা
কম খরচে বেশি লাভ হওয়ায় কোকেই-১৪ জাতের মিষ্টি আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। ব্যাপক ফলনে বাড়ছে চাষের পরিধিও। চাহিদা মিটিয়ে রপ্তানিরও আশা কৃষি বিভাগের।

ফলন কম হলেও দাম ভালো পাওয়ায় খুশি নেত্রকোণার কুমড়াচাষিরা
চলতি বছর নেত্রকোণায় ভালো দাম বিক্রি হচ্ছে কুমড়া। কৃষকরা বলছেন, ফলন কম হলেও ভালো দাম পাওয়াতে খুশি তারা। এদিকে কৃষি বিভাগ বলছে, আধুনিক চাষাবাদ পদ্ধতিতে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।

বেশি লাভের আশায় তামাক চাষ; বন্ধ না হলে বাড়বে পরিবেশগত ঝুঁকি
মানিকগঞ্জে বাড়ছে তামাক চাষের প্রবণতা। ক্ষতিকর জেনেও বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। অভিযোগ উঠেছে বিভিন্ন তামাক কোম্পানি কৃষকদের প্রলোভন দেখিয়ে তামাক চাষ করাচ্ছেন। এদিকে তামাক চাষ বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে এর ভয়াবহতা আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা।