শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি, আবেদন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি, আবেদন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University Masters admission) অধিভুক্ত সকল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদনপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ১৪ অক্টোবর বিকেল ৪টা থেকে অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা ভর্তি ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত (National University Masters Admission 2024-25)।

জানা গেলো এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

জানা গেলো এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল (HSC and Equivalent Exam Result) প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছে শিক্ষাবোর্ড। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি (HSC Result 2026 Expected Date BD)।

২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, দাবিতে অনড় শিক্ষার্থীরা

২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, দাবিতে অনড় শিক্ষার্থীরা

প্রায় ২৪ ঘণ্টা যাবত কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম। এরইমধ্যে কার্যালয়ের ভেতরে আটকে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ভিসি। সংকট নিরসনে সরকারের ওপর ভরসা রাখার কথা জানান তিনি। অন্যদিকে শিক্ষার্থীরাও নিজেদের দাবিতে অটল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু; আবেদন যেভাবে, করবেন যারা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু; আবেদন যেভাবে, করবেন যারা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্রাজুয়েট (Graduates) ও গবেষকগণ আজ (সোমবার, ১২ অক্টোবর) থেকে অনলাইনে সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু থাকবে (National University Convocation Registration 2026)।

চুয়েটের প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে শরীফুল আলম

চুয়েটের প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে শরীফুল আলম

নিয়োগ পাওয়ার ২১ দিন পর ক্যাম্পাসে প্রবেশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

বৃন্দাবন কলেজে আদায় হচ্ছে অর্থ; মিলছে না প্রয়োজনীয় সুযোগ-সুবিধা

বৃন্দাবন কলেজে আদায় হচ্ছে অর্থ; মিলছে না প্রয়োজনীয় সুযোগ-সুবিধা

হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজ। একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত এই কলেজে পড়াশোনা করছেন ১৪ হাজারের বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিবছর ভর্তি ও বিভিন্ন খাতে বিপুল অর্থ আদায় হলেও পড়াশোনার অনুকূল পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা মিলছে না। এমনকি বিভিন্ন খাতে আদায় ও ব্যয়ের হিসাব নিয়েও উঠেছে প্রশ্ন। অনুসন্ধানে বেশ কয়েকটি খাতে অর্থ আদায় ও ব্যয়ের মধ্যে অসামঞ্জস্যের তথ্য পেয়েছে এখন টেলিভিশন।

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি কেনো? জানালো অর্থ বিভাগ

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি কেনো? জানালো অর্থ বিভাগ

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোতে বেতন দেওয়ার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে আরও কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ। পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন না থাকা সত্ত্বেও কেন এই বিলম্ব তা নিয়ে সারাদেশের শিক্ষক সমাজে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে (MPO Teachers New Pay Scale Delay Reason)।

এক শিক্ষকেই চলছে শরীয়তপুরের নার্সিং কলেজ

এক শিক্ষকেই চলছে শরীয়তপুরের নার্সিং কলেজ

শরীয়তপুরের ডামুড্যায় একজন শিক্ষক দিয়েই চলছে আলহাজ্ব আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ ও ইনস্টিটিউশনের অ্যাকাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ১৮টি ক্লাস হওয়ার কথা থাকলেও হচ্ছে মাত্র ৬টি। কর্মকর্তা-কর্মচারী না থাকায় ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রমও। ল্যাবরেটরি, কম্পিউটার রুম ও লাইব্রেরির অবকাঠামো থাকলেও নেই প্রয়োজনীয় সরঞ্জাম ও বই। ফলে মানসম্মত নার্সিং শিক্ষা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ

ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বর্তমান সরকার ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বিত বিকাশের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে। আজ (শনিবার, ১০ অক্টোবর) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি, মাউশির খসড়া তালিকা প্রকাশ

সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি, মাউশির খসড়া তালিকা প্রকাশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (Government Secondary Schools) কর্মরত সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক (Senior Teacher Promotion) পদে পদোন্নতির দীর্ঘ প্রতীক্ষিত প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (Directorate of Secondary and Higher Education - DSHE) থেকে প্রকাশিত খসড়া গ্রেডেশন তালিকায় (Draft Gradation List) বিভিন্ন সরকারি বিদ্যালয়ের ১,০২০ জন সহকারী শিক্ষক-শিক্ষিকা স্থান পেয়েছেন (DSHE Senior Teacher Promotion Draft List)।

২০৩৪ সালের মধ্যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ

২০৩৪ সালের মধ্যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ

রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় ৭২ ঘণ্টা পর তদন্ত কমিটির প্রতিবেদন জমা। সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় চারজনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।