
শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন ক্যাবলসের তিন শতাধিক ডিলার বা পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

দুবাই স্টাইলে নতুন স্বাদে দু’টি আইসক্রিম আনলো পোলার
আইসক্রিম উদ্ভাবনের যাত্রায় বাংলাদেশে এই প্রথম এক ভিন্নমাত্রা যোগ করতে যাচ্ছে পোলার আইসক্রিমের দুবাই স্টাইলে ‘রোবাস্তো পিস্তা কুনাফা স্টিক আইসক্রিম’ ও ‘প্রিমিয়াম টাব চকোলেট ফিনেস্তা’।

বাংলাদেশে নতুন ‘শাইন১০০ডিএক্স’ উন্মোচন হোন্ডা বাংলাদেশের
বাংলাদেশের বাজারে ‘শাইন১০০ডিএক্স’ নামের নতুন মোটরসাইকেল উন্মোচন করেছে হোন্ডা বাংলাদেশ। নতুন মডেলটিতে যুক্ত হয়েছে আকর্ষণীয় নতুন গ্রাফিক্স, ফুল ডিজিটাল মিটার, ৫-ধাপ সমন্বয়যোগ্য রিয়ার সাসপেনশন, হোন্ডার উন্নত এনহ্যান্সড স্মার্ট পাওয়ার (ইএসপি) প্রযুক্তিসম্পন্ন ১০০ সিসি ইঞ্জিন এবং কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস)।

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হ্যাচিং ডিম রপ্তানি শুরু, নতুন বাজার নাইজেরিয়া
দেশের পোল্ট্রি শিল্প ও রপ্তানি খাতে নতুন এক মাইলফলক স্থাপন করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে বাণিজ্যিকভাবে হ্যাচিং (বাচ্চা উৎপাদনক্ষম) ডিম রপ্তানি শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রথম পরীক্ষামূলক চালানে ১০ হাজার হ্যাচিং ডিম পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পাঠানো হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাক ইউনিভার্সিটির নবনির্বাচিত ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এ কমিটি ২০২৬ সাল থেকে শুরু করে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে। আজ (বুধবার, ২৪ জুন) দেশজুড়ে একযোগে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেয়া হয়। ওয়ালটন প্লাজার গ্রাহকগণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন।

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন সিরাজগঞ্জের আবুল হাসেম
রিমার্কের বিক্রেতাবান্ধব ও ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের দ্বিতীয় লাখপতি বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের হাসেম স্টোরের স্বত্বাধিকারী আবুল হাসেম। দেশের অন্যতম আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্কের এ বিশেষ ক্যাম্পেইনের আওতায় তিনি নগদ এক লাখ টাকার পুরস্কার লাভ করেছেন।

২২ হস্তশিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলা
কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় ওয়াল্টন, বিডিজবস.কম, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, প্রাণ-আরএফএল, হ্যামকোসহ হস্তশিল্পের মোট ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ‘ক্ষুদ্র উদ্যোগে মানব সক্ষমতা বৃদ্ধি’—এই মূলমন্ত্র নিয়ে আজ (সোমবার, ২২ জুন) শহরের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

রাজধানীতে প্রযুক্তি খাতের পেশাজীবী ও তরুণ ডেভেলপারদের মিলনমেলা
গত এক বছরে দেশের প্রযুক্তি খাতে প্রথম চাকরি পাওয়া সাড়ে সাতশোর বেশি গ্র্যাজুয়েট, অর্ধশতাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শীর্ষস্থানীয় প্রযুক্তি নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘হিরো ইউনিয়ন ২.০’। আজ (শুক্রবার, ১৯ জুন) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) অডিটোরিয়ামে এ আয়োজন করে অ্যাডটেক প্রতিষ্ঠান প্রোগ্রামিং হিরো।

যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন। যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।