
বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের এই দলে নেই সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম।

জয়ের সুযোগ হাতছাড়া; আফগানদের লড়াইয়ের প্রশংসায় শান্ত
আবুধাবি টেস্টে জয়ের খুব কাছে গিয়েও ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তানের লড়াইয়ের প্রশংসার পাশাপাশি নিজেদের সুযোগ হাতছাড়ার আক্ষেপ টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। উইকেট থেকে স্পিনারদের সাফল্য না পাওয়ার আক্ষেপের পাশাপাশি লিটনের ভূয়সী প্রশংসা করেন তিনি।

৯ হাজার রানের মাইলফলকে লিটন
আবুধাবি টেস্টে জয়ের ভিত রচনা করলেন লিটন দাস। সব ফরম্যাট মিলিয়ে ঢুকলেন ৯ হাজার রানের এলিট ক্লাবে। আফগান বোলারদের একের পর এক আক্রমণকে পরাস্ত করে তুলে নিলেন ক্যারিয়ারের ৭ম টেস্ট শতক। পুরো ইনিংস জুড়েই আফগান বোলারদের ওপর ছড়ি ঘুড়িয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন চালকের আসনে।

আলোক-স্বল্পতার সমাধানে গোলাপি বল; বদলাবে কি টেস্টের কৌশল?
টেস্ট ক্রিকেটে আলোক-স্বল্পতার সমস্যা নতুন নয়। দিনের শুরুতে ঝলমলে রোদ থাকলেও অনেক সময় বিকেল গড়াতেই ঘন মেঘে বন্ধ হয়ে যায় খেলা। শীত বা বৃষ্টির মৌসুমেও আলোক-স্বল্পতায় বারবার বন্ধ হয় টেস্ট ম্যাচ। সমাধান হিসেবে সামনে আসছে গোলাপি বল ব্যবহারের প্রস্তাব। তবে তাতে রয়েছে কৌশলগত সুবিধা-অসুবিধার প্রশ্নও।

জরুরি অবস্থায় পাকিস্তান ক্রিকেটের সূচি পরিবর্তন
জরুরী অবস্থা জারি করায় পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ান ক্রিকেট টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পুনরায় বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটা পুনরায় নিজের করে নিয়েছেন স্টিভ স্মিথ। গতকাল (রোববার, ১১ অক্টোবর) কিংসমিডে চারটি ক্যাচ নেন এই অজি ব্যাটার। এর মধ্যে নিজের দ্বিতীয় ক্যাচে ডেভিড বেডিংহামকে ফিরিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।

আবুধাবিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
সিরিজের একমাত্র টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। তৃতীয় দিনের শেষভাগে কিছুটা এলোমেলো ব্যাটিংয়ে উইকেট হারালেও, দিনভর ব্যাটে-বলে আফগানদের ওপর ছড়ি ঘুরিয়েছে টাইগাররা। দিনশেষে ৩০০ ছাড়ানো লিড নিয়ে আগাম জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ বিসিবির
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। আজ (রোববার, ১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের সময়সূচি প্রকাশ করে বিসিবি।

অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সুবহানা
বাংলাদেশের ১ম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষ সেঞ্চুরি করতে পেরে আনন্দিত বাংলাদেশি ব্যাটার সোবহানা মোস্তারি। এই সেঞ্চুরি দিয়েই অস্ট্রেলিয়ার মাটিতেই ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন মোস্তারি। ব্যাট হাতে সোবহানার দারুণ ইনিংস আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে রেকর্ড জুটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন নিজের অনুভূতি।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল ঘোষণা; আলিসের চমক, হাসান মাহমুদের প্রত্যাবর্তন
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন রহস্যস্পিনার আলিস আল ইসলাম। একবছর পর আবারও এই ফরম্যাটের দলে ফিরলেন হাসান মাহমুদ।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে দুই ভাগে স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দুই ভাগে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শেষ দুই ওয়ানডেতে ফিরছেন ফিন অ্যালেন ও লকি ফার্গুসন।

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় হাসান মাহমুদ
আবুধাবিতে ইতিহাস লিখলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ! বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে তুলে নিয়েছেন হ্যাটট্রিক। টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে ৫০তম হ্যাটট্রিকটা নিজের নামে লিখে নিয়েছেন হাসান। একইসঙ্গে দেশের দ্রুততম পেসার হিসেবে টেস্টে ৫০ উইকেট শিকারের রেকর্ডও গড়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফারও।