
কিশোরগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর ধানের জমি তলিয়ে গেছে
টানা চার দিনের ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর বোরোধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) এ তথ্য নিশ্চিত করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার হাওরাঞ্চল।

বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার। আজ (বুধবার, ২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকিতে দেশের গম উৎপাদন
দেশে ভুট্টা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এলেও গম উৎপাদন ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। কৃষকদের অনাগ্রহ, প্রাকৃতিক সমস্যা এবং বৈশ্বিক উষ্ণতার প্রভাবের কারণে দেশে গম উৎপাদন কমে যাচ্ছে। ফলে চাহিদা মেটাতে ক্রমেই আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে বাংলাদেশ।

পাবনার সুজানগরে পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ১২ বিঘা ফসল নষ্ট
পাবনার সুজানগর উপজেলায় পূর্বশত্রুতার জেরে পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ করে ১২ বিঘা জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের কারিগরি সহায়তার পাশাপাশি কৃষি প্রণোদনা দেয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

জামালপুরে কাঁচামরিচের বাম্পার ফলন; দাম কমায় কৃষকের ‘মাথায় হাত’
জামালপুরে এবারের মৌসুমে কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। ফলে সরবরাহ বেশি থাকায় কাঁচামরিচের দামও ক্রেতাদের হাতের নাগালে চলে এসেছে। এতে স্থানীয়রা উপকৃত হলেও, ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তবে জেলার কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে এ খাতে বাণিজ্য হবে প্রায় ৬০০ কোটি টাকা।

ধামরাইয়ে আমন ধানের বাম্পার ফলন, শ্রমিক সংকটে দুশ্চিন্তা কৃষকের
সাভারের ধামরাইয়ের গোলাঘরে উঠছে সোনালি আমন ধান। বাম্পার ফলনে খুশির জোয়ার বইছে কৃষকের ঘরে ঘরে। তবে ধান কাটার শ্রমিক সংকটে সেই আনন্দে যেন ভর করেছে দুশ্চিন্তার ছায়া।

দেশের ২১ জেলায় বন্যায় তলিয়ে গেছে ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসল
টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেশের ২১ জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আশুগঞ্জ মোকামে ধানের সরবরাহ বেড়েছে, কমবে চালের দাম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে সরবরাহ বেড়েছে। এর ফলে কমতে শুরু করেছে ধানের দাম। গেল কয়েকদিনে সব জাতের ধানের দাম মনপ্রতি ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে। এর ফলে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম কমলে চালের দামও কমবে।

ময়মনসিংহেও অস্বাভাবিক হারে বেড়েছে চালের দাম
সারাদেশের মতো ময়মনসিংহেও হঠাৎ অস্বাভাবিক হারে বেড়েছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে ধরনভেদে বস্তাপ্রতি দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। কেজির হিসেবে ৫ থেকে ৬ টাকা। নতুন করে চালের দাম বৃদ্ধিতে চরম বিপাকে সাধারণ ক্রেতারা।

নওগাঁয় চালের দাম বেড়েছে কেজিতে ৫-৬ টাকা
শস্য ভাণ্ডার খ্যাত উত্তরে জেলা নওগাঁ ইরি-বোরো ধানের ভরা মৌসুম। কিন্তু তারপরও দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে পাইকারিতে কেজিতে ৩-৪ টাকা এবং খুচরা পর্যায়ে কেজিতে ৫-৬ টাকা পর্যন্ত। চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।