আমদানি-রপ্তানি
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিতে হরমুজ পার হওয়া নিয়ে অনিশ্চয়তায় ‘বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিতে হরমুজ পার হওয়া নিয়ে অনিশ্চয়তায় ‘বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ শারজাহে ফিরছে বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

বুধবার ৫১ হাজার টন অকটেন ও ফার্নেস অয়েলের দুটি চালান আসছে

বুধবার ৫১ হাজার টন অকটেন ও ফার্নেস অয়েলের দুটি চালান আসছে

দেশের জ্বালানি চাহিদা মেটাতে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের আরও দু’টি চালান। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দু’টি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আগামীকাল (বুধবার, ৮ এপ্রিল) জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

মধ্যপ্রাচ্য সংকটে অস্থির জ্বালানি বাজার, সরবরাহে চাপ—সাশ্রয়ী পদক্ষেপে সরকার

মধ্যপ্রাচ্য সংকটে অস্থির জ্বালানি বাজার, সরবরাহে চাপ—সাশ্রয়ী পদক্ষেপে সরকার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশের জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সরবরাহ ব্যবস্থায় বাড়ছে অনিশ্চয়তা ও চাপ। এ পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে দেখা যাচ্ছে গ্রাহকদের।

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন সরকারের

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন সরকারের

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে কয়েকগুণ, এলএনজিতে রেকর্ড পাঁচগুণ

জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে কয়েকগুণ, এলএনজিতে রেকর্ড পাঁচগুণ

বছর ব্যবধানে জ্বালানি আমদানির পরিমাণ ও ব্যয় বেড়েছে দ্বিগুণ। আর এককভাবে এলএনজি আমদানি বেড়েছে রেকর্ড পাঁচগুণ। চলতি অর্থবছরের ৯ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে ৮২ লাখ টন। গেলবছর একইসময়ে ৫৫ লাখ টন আমদানির বিপরীতে খরচ ছিলো ৩৬ হাজার ৬০৩ কোটি। অর্থাৎ জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে ২৪ হাজার কোটি টাকারও বেশি। এ অবস্থায় জ্বালানি উৎপাদন বাড়াতে সমন্বিত নীতি প্রণয়ন জরুরি, বলছেন বিশেষজ্ঞরা।

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

সিঙ্গাপুর থেকে আসা এমটি ইউয়ান জিং হে নামের একটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) বিকেলে জাহাজটি ডলফিন জেটিতে নোঙর করেছে বলে জানিয়েছেন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মোমিতা।

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর ৩ এর অধীনে আমেরিকা থেকে ৬১ হাজার টন গম নিয়ে এমভি এম পি আলট্রা ম্যাক্স ২ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। আজ (বুধবার, ১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’

মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’

মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ট্যাংকার ‘পিভিটি সোলানা’। আজ সোমবার (৩০ মার্চ) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে আগামীকাল মঙ্গলবার বন্দরের ডলফিন জেটিতে জাহাজটি বার্থিং করার পরিকল্পনা আছে।

১০ দিন পর সচল ভোমরা স্থলবন্দর, ফিরেছে কর্মচাঞ্চল্য

১০ দিন পর সচল ভোমরা স্থলবন্দর, ফিরেছে কর্মচাঞ্চল্য

টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ (শনিবার, ২৮ মার্চ) থেকে পুনরায় শুরু হয়েছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল।

চট্টগ্রাম বন্দরে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে জাহাজ পৌঁছেছে

চট্টগ্রাম বন্দরে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে জাহাজ পৌঁছেছে

সংকটের মধ্যেই ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরমধ্যে রয়েছে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল। আজ (শুক্রবার, ২৭ মার্চ) চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন।