
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ঢাবির ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু, আবেদন করবেন যেভাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (Arts, Law and Social Science Unit) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের (Result Re-scrutiny) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

কৃষি গুচ্ছের চূড়ান্ত ফল প্রকাশ ২০২৬: দেখবেন যেভাবে
কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের (9 Agricultural Universities Cluster) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল (Agriculture Cluster Subject Choice Result) আজ (সোমবার, ১৯ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) এ ফল আপলোড করা হয়।

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ-১’ এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এ-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়।

চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেধাক্রম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (CU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল (CU A Unit Admission Result) পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওএমআর (OMR) উত্তরপত্রে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের (ICT Cell) পরিচালক অধ্যাপক সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হলো রাবির ২০২৫-২৬ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে প্রথম শিফটের পরীক্ষা। দ্বিতীয় শিফটের পরীক্ষা চলবে ৩টা থেকে ৪টা পর্যন্ত।

কুয়েটে ২০২৫-২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি আর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজ থেকে শুরু শাবিপ্রবির ভর্তি পরীক্ষা, প্রতি আসনে লড়বেন ৫৩ জন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) বিকেল ৩টায়। দুই দিনব্যাপী এই পরীক্ষা ঢাকা ও সিলেটের ১৮টি কেন্দ্র থেকে একযোগে অনুষ্ঠিত হবে। এবারে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে প্রায় ৫৩ জন শিক্ষার্থী।

৩১ ডিসেম্বরের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত
আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠেয় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

আগামীকাল জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু
অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামীকাল (রোববার, ২৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।