দেশে এখন

শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রে নেতৃত্বকে এমনভাবে নিশ্চিত করতে হবে যেন, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতি সততা, নৈতিকতা এবং মানবিক মর্যাদার মূল্যবোধকে সমুন্নত রাখে।

সরকার ৮ মাসে জ্বালানিতে ৪.১২ বিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে: অর্থ উপদেষ্টা
গেলো আট মাসে সরকার জ্বালানি খাতে ৪.১২ বিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরে বিজিএমইএ আয়োজিত ইএসজি ড্যাশবোর্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
‘একটি শিশুও বিদ্যালয়ের বাহিরে থাকবে না’—মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, যে কোনো মূল্যে ক্লাস রুমে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হবে, সেই লক্ষ্য পূরণে কাজ করছে সরকার।

প্রত্যাশার পরিপন্থি কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থি কাজ করে, তবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন।

বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিরোধীদল: প্রধানমন্ত্রী
সরকার ও বিরোধীদল উভয়কেই দেশের জনগণ দায়িত্ব দিয়েছে, তবে বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৯ অক্টোবর) রাজধানী ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

জাপান-বাংলাদেশের ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই
বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল (রোববার, ১৭ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপান সরকারের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়।

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা উদ্যান এবং এর প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কে জড়ানো মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। সোমবার সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ (রোববার, ১৮ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। আরেক প্রজ্ঞাপনে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানের সহকারী পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একযোগে ১০ সচিব ও অতিরিক্ত সচিবকে রদবদল
প্রশাসনে কর্মরত সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। আজ (রোববার, ১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মানুষের পাশে দাড়ানোর লক্ষ্য কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
মানুষের পাশে দাড়ানোর লক্ষ্য কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।