
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
বাংলাদেশে অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সরকারি রাজস্ব বৃদ্ধি করতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (Tax Identification Number - TIN) বা টিন সার্টিফিকেটের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। আপনি যদি নতুন গাড়ি কিনতে চান, ব্যাংক থেকে ঋণ নিতে চান কিংবা ব্যবসা পরিচালনা করতে চান, প্রতিটি ক্ষেত্রেই আপনার একটি বৈধ টিআইএন (TIN) থাকা জরুরি।

রাজধানীর যে ৬৮ ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও গাড়িতে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক
জ্বালানি সংকট (Fuel crisis) মোকাবিলা এবং ফিলিং স্টেশনগুলোতে তেল সংগ্রহের দীর্ঘ লাইন কমাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। গত মাসে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফুয়েল পাশ (Fuel Pass) পদ্ধতি এখন থেকে ঢাকার প্রধান ৬৮টি ফিলিং স্টেশনে (Filling stations in Dhaka) বাধ্যতামূলক করা হয়েছে। আজ (সোমবার, ৪ মে) এক সরকারি বিজ্ঞপ্তিতে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড
জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) মৈত্রী সুপার র্থামাল পাওয়ার প্ল্যান্ট নামের এ কেন্দ্র গত মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশের বেশি।

এনবিআরের অডিটে পড়েছে ৭২,৩৪১ রিটার্ন: তালিকায় আপনারটি নেই তো? চেক করুন এখনই
রাজস্ব আদায়ে গতি আনতে এবং অডিট প্রক্রিয়াকে মানুষের হস্তক্ষেপমুক্ত করতে এবার কঠোর অবস্থানে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। সংস্থাটি ২০২৩-২৪ করবর্ষের দ্বিতীয় ধাপে ঝুঁকিভিত্তিক মানদণ্ড (Risk-based Criteria) অনুসরণ করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে (Automated System) মোট ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে।

জ্বালানি সংকটে ভুগছে বেশিরভাগ বিদ্যুৎকেন্দ্র; সরকারকে কঠোর হওয়ার পরামর্শ
সুখবর নেই বিদ্যুতের গ্রাহকদের। দেশের ১৩৬টি বিদ্যুৎকেন্দ্রের বেশিরভাগই ভুগছে গ্যাস ও জ্বালানি সংকটে। যার প্রভাবে বাড়ছে লোডশেডিং ও ভোগান্তি। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বিদ্যুৎখাতের সংকট আরও ঘনীভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অচলাবস্থা দূর করতে বিদ্যুৎ খাতের সব বিভাগকে সক্রিয় করাসহ সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ওই অঞ্চলের পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সংঘাতের কারণে এসব রুটে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছিল।

‘আন্তর্জাতিক অঙ্গনে কম রাজস্ব আহরণের লজ্জা থেকে বাঁচতে ভ্যাট-ট্যাক্স কমানোর সুযোগ নেই’
আন্তর্জাতিক অঙ্গনে কম রাজস্ব আহরণের লজ্জা থেকে বাঁচতে হলে ভ্যাট-ট্যাক্স কমানোর সুযোগ নেই— এমন মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) বিকেলে প্রাক বাজেট আলোচনা সভায় তিনি জানান, রাজস্ব বাড়ানোর অনেক চ্যালেঞ্জ, তবে শুল্ক কমানোর সুযোগ নেই। ব্যবসায়ীরা বলছেন, ভ্যাট-ট্যাক্স জটিলতায় পিছিয়ে পড়ছে সৌর বিদ্যুৎ, বেকারিসহ নানা খাত।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যমূল্যে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
এক হাজার ৬৯৮ কোটি টাকার ডিজেল-অকটেন আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একইসঙ্গে জ্বালানি আমদানিতে গতি আনতে দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিনে নামিয়ে আনা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জ্বালানির দাম বাড়ায় পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে। তবে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যমূল্যে প্রভাব পড়বে না।

ঢাকার ৭ পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’
রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা গতকাল (সোমবার, ২০ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বাস ভাড়া বাড়বে কত? জানা যাবে আজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে গতকাল গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ভাড়া ঠিক কত টাকা বাড়বে, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। আজ (সোমবার, ২০ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করবে। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (Ministry of Road Transport and Bridges) যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।