ফুটবল
চেলসি শিবিরে ইনজুরির ধাক্কা

চেলসি শিবিরে ইনজুরির ধাক্কা

চেলসি শিবিরে এবার ইনজুরির ধাক্কা। দলটির অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার রিস জেমস ফের ইনজুরির কবলে পড়েছেন।

ইউরোপা লিগে ফেভারিটদের দাপট

ইউরোপা লিগে ফেভারিটদের দাপট

ইউরোপা লিগে রাতে জয় পেয়েছে ফেভারিট সব দল। আলাদা ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে এসি মিলান, বোর্নমাউথ, য়্যুভেন্তাস ও বায়ার লেভারকুসেন।

প্রকাশ্যে ক্ষমা চাইলেন লিসান্দ্রো, তবু ম্যানইউয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তায়!

প্রকাশ্যে ক্ষমা চাইলেন লিসান্দ্রো, তবু ম্যানইউয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তায়!

ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন লিসান্দ্রো মার্তিনেজ। এতে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলার ছাড়পত্রও পেয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার। তবে ওল্ড ট্রাফোর্ডে তার ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। অন্যদিকে, ক্লাবের সংস্কৃতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক রয় কিন।

ইনফান্তিনোর বিতর্কিত সিদ্ধান্তর দাপ্তরিক নথি প্রকাশের দাবি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের

ইনফান্তিনোর বিতর্কিত সিদ্ধান্তর দাপ্তরিক নথি প্রকাশের দাবি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের

জুরিখে ফিফা কাউন্সিলের রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয়নি ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর । বিতর্কিত সিদ্ধান্তগুলোর লিখিত ব্যাখ্যা ও দাপ্তরিক নথি প্রকাশের দাবি জানিয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ডেবি হিউইট সাফ জানিয়ে দিয়েছেন-উত্তর না দিলে ফিফা সভাপতির পদে থাকার যোগ্যতা হারাতে পারেন ইনফান্তিনো।

কঠিন হচ্ছে ইনফান্তিনোর ফের ফিফা প্রেসিডেন্ট হওয়ার পথ?

কঠিন হচ্ছে ইনফান্তিনোর ফের ফিফা প্রেসিডেন্ট হওয়ার পথ?

ফিফা প্রধান হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হওয়ার সহজ সমীকরণ এবার বদলে যাচ্ছে। বিশ্বকাপ স্বত্ব বিক্রি বিতর্ক ও সাম্প্রতিক নানা কেলেঙ্কারিতে ব্যাকফুটে থাকা ইনফান্তিনোর বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর তোড়জোড় চলছে ইউরোপে। ১৮ নভেম্বর প্রার্থীদের নাম ঘোষণার শেষ সময়সীমাকে সামনে রেখে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে গুঞ্জন উঠছে আর্সেন ওয়েঙ্গার এবং লুইস ফিগোর মতো নাম।

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন হামজা, দলও হারলো

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন হামজা, দলও হারলো

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো শেফিল্ডের বাংলাদেশি তারকা হামজা চৌধুরী। পোর্টসমাউথের বিপক্ষে শুরুটা দুর্দান্ত হলেও ৭ মিনিটের ব্যবধানে ২ হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হলো এই রাইটব্যাককে। তাতে উত্তাপ ছড়ানো ম্যাচে শেফিল্ড হেরেছে ৩-২ ব্যবধানে।

শুরুর আগেই রং হারাচ্ছে সাফ!

শুরুর আগেই রং হারাচ্ছে সাফ!

শুরুর আগেই যেন রং হারানোর প্রতিযোগিতায় নেমেছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঢাকার মাঠে ৮ বছর পর বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর। তবে সেখানে বড় তারকাদের উপস্থিতি অনেকটাই কমে আসার গুঞ্জন ভাসছে তিন সপ্তাহ আগে থেকেই।

এল ক্লাসিকোর আগে ভুগছে রিয়াল, বার্সা শিবিরে স্বস্তি

এল ক্লাসিকোর আগে ভুগছে রিয়াল, বার্সা শিবিরে স্বস্তি

এল ক্লাসিকোতে দলের বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচের নিষেধাজ্ঞার কারণ ভিনিকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে রিয়াল বস হোসে মরিনিয়োকে। একইসঙ্গে দলের আরও অন্তত ৩ জন আছেন ইনজুরির শঙ্কায়। বিপরীতে রাফিনিয়া-ডি ইয়ংয়ের ফেরার অপেক্ষায় বার্সা শিবির।

রোনালদোকে আবারও জাতীয় দলে চান ভিতিনিয়া

রোনালদোকে আবারও জাতীয় দলে চান ভিতিনিয়া

রোনালদোকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখতে চান পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়া। একদিকে কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, অন্যদিকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যাওয়া। ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোর্হে জেসুসের দ্বন্দ্বে এখন উত্তপ্ত পর্তুগাল শিবির। রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, সঙ্গে যোগ হয়েছে নিষেধাজ্ঞার শঙ্কা। এমন পরিস্থিতিতে সব বিরোধের অবসান চান পর্তুগিজ সতীর্থ ভিতিনিয়া।

হুথি সংঘাতের প্রভাবে এবার সূচি পরিবর্তন সৌদি প্রো লিগের

হুথি সংঘাতের প্রভাবে এবার সূচি পরিবর্তন সৌদি প্রো লিগের

ইয়েমেনে সংঘাতের প্রভাব এবার সৌদি প্রো লিগের সূচিতেও। হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছে নবম রাউন্ডের তিনটি ম্যাচ।

মেসির জাদুতে জয়, এমএলএস প্লে-অফে ইন্টার মায়ামি

মেসির জাদুতে জয়, এমএলএস প্লে-অফে ইন্টার মায়ামি

মেসির জাদুতে আবারও জয় ইন্টার মায়ামির। নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ এমএলএসের প্লে-অফ নিশ্চিত করেছে ফ্লোরিডার ক্লাবটি।

সাফের শ্রেষ্ঠত্ব ফেরাতে প্রস্তুত বাংলাদেশ: আমিনুল হক

সাফের শ্রেষ্ঠত্ব ফেরাতে প্রস্তুত বাংলাদেশ: আমিনুল হক

সাফ ফুটবলের শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নিজেদের মাঠে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাকে সামনে রেখে স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন, দর্শকদের নিরাপত্তা এবং আর্থিক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।