
শক্তিশালী জোড়া ভূমিকম্পে কাঁপল পানামা, সুনামি সতর্কতা জারি
জোড়া শক্তিশালী ভূমিকম্প আর একের পর এক আফটারশকে ভীত-সন্ত্রস্ত পানামা। ভূপৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার গভীরে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে, ভবন ধসের মতো ঘটনা ঘটলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। সুনামির আশঙ্কায় জারি আছে সতর্কতা।

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সাবেক কর্মকর্তা কেটি জ্যাকারিয়াকে মনোনীত করেছেন। আজ (শনিবার, ১০ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিনি সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হবেন।

জ্বালানির দাম কমাতে বিশ্ববাজারে ডিজেল দেবে রাশিয়া: ট্রাম্প
জ্বালানির দাম কমানোর প্রচেষ্টায় বিশ্ব বাজারে ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের সঙ্গে ওয়াশিংটনের ফলপ্রসূ আলোচনার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র—এমনটাও জানালেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব; নিউ ইয়র্কে জরুরি স্বাস্থ্য অবস্থা জারি
যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণ বাড়তে থাকায় নিউ ইয়র্ক রাজ্যে এক মাস বিপর্যয়কালীন জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মুখে রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল সোমবার (৫ অক্টোবর) থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই অবস্থা জারি রাখার ঘোষণা দিয়েছেন।

দু’বার প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে যান ক্রিস্টা; স্থগিত বছরের বাকি সব মৃত্যুদণ্ড
দু’বারের চেষ্টার পরও যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ক্রিস্টা পাইক নামে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়েছে কারা কর্তৃপক্ষ। প্রাণঘাতী ইনজেকশনের দুই ডোজ দেয়ার পরও ক্রিস্টা অলৌকিকভাবে বেঁচে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার পর চলতি বছরের বাকি সময়ের জন্য রাজ্যের অবশিষ্ট মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের ঘোষণা দিয়েছেন টেনেসির গভর্নর।

কাতারের মধ্যস্থতায় নিউ ইয়র্কে ফের যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক
যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় নিউ ইয়র্কে ফের যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজকের (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) মধ্যে বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান জানতে চায় তেহরান।

শি-ট্রাম্প বৈঠক ঘিরে প্রশ্ন, নেই বড় অগ্রগতি
নেই কোনো যৌথ বিবৃতি, হয়নি বড় কোনো অগ্রগতি। বরং চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশ্লেষকেরা বলছেন, শি জিনপিং-ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক ঘিরে বিশ্বজুড়ে আলোচনার ঝড় কিংবা সংবাদের শিরোনাম- সবই বৃথা। চীন-যুক্তরাষ্ট্রের যেসব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কিছু বলা হয়নি, সেগুলোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪
কানাডার কুইবেক প্রদেশে একটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছেন।

ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চীয় রাজ্যগুলো
শক্তিশালী নর’ইস্টার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চীয় রাজ্যগুলো। নিউ ইয়র্ক-নিউ জার্সির কয়েকটি কাউন্টিতে জারি হয়েছে জরুরি অবস্থা।