
রাঙামাটিতে ৬ মাদকসেবী গ্রেপ্তার; মুচলেকায় ৩ কিশোরের মুক্তি
রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সেবী ও কিশোরসহ ৯ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। এদের মধ্যে জনবিরক্তি কার্য করার অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকসেবনে জড়িত থাকার সন্দেহে আটক ৩ কিশোরকে পরিবারের জিম্মায় মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে ।

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৭৯৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোয়াখালীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে আটজনকে সরকারী নীতিমালা লঙ্ঘন করে সারের ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। আটজনের মধ্যে কারও কারও নেই গুদাম, নেই দোকান, কেউ থাকতেন প্রবাসে, কেউ করেন চট্টগ্রাম শহরে গ্যাসের ব্যবসা।

মানিকগঞ্জে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইরে স্বামীকে ছুরিকাঘাতে হত্যার মামলায় স্ত্রী হাসনা আক্তারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ১২ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের আগে ওই গ্রামের এক নারীর বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণ জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণ এবং একটি আইফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের শুল্ককরসহ আনুমানিক মোট মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে একাধিক মামলার আসামি নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় প্রতিপক্ষের গুলিতে বিদ্ধ হয়ে সাহেব আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত সাহেব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র এবং নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে।

কৃত্রিম গ্যাস সংকট তৈরি: গাজীপুরে ৬ সিএনজি স্টেশনে ২ কোটি টাকার বেশি জরিমানা
গ্যাসের কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধভাবে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারবাহী লরিতে গ্যাস সরবরাহের অভিযোগে গাজীপুরে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ২ কোটি ৫ লাখ টাকার বেশি জরিমানা ধার্য করা হয়েছে।

অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলো পাসপোর্ট অফিসের কর্মচারী
চাঁপাইনবাবগঞ্জ জেলা পাসপোর্ট অফিসে অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন দুই সাংবাদিক। এসময় হানিফ মেহমুদ (৩১) নামে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রায় চার ঘণ্টা রেখে দেন এক কর্মচারী। পাশাপাশি জসিমউদ্দিন জসি নামে আরেক সাংবাদিককে হেনস্তাও করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মানিকগঞ্জে ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ ‘কারেন্টজাল’ ও প্রায় ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

যশোর সীমান্তে ৭ লাখ টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, জিরা, কিসমিস, চকলেট ও কসমেটিকসসহ ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ ‘কোবরা গ্রুপের’ সোহেল গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’ ও ‘সোহেল গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গতকাল (রোববার, ১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভারে কৃষককে খুঁটিতে বেঁধে পিটিয়ে টাকা-মোবাইলফোন লুটের অভিযোগ
সাভারে লাবু মিয়া (৫৫) নামের এক কৃষককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। জানা যায়, মারধরের পাশাপাশি ওই কৃষকের নগদ টাকা ও মোবাইল ফোনও লুট করে নেয়া হয়েছে।