
জরিপ আছে, কার্যক্রম নেই—ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটির সমন্বয়হীনতা
ডেঙ্গু নিয়ন্ত্রণে দায়সারা ভাব ঢাকার দুই সিটি করপোরেশনের। সমন্বয়হীনতা, মশক নিধন কার্যক্রমের ধীরগতি এবং কীটনাশকের কার্যকারিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সেই সঙ্গে জরিপের নামে রয়েছে সময় ক্ষেপণের অভিযোগও। দুই সিটির মশক নিধন কার্যক্রমের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

রাড্ডা-ইসিবিতে হামলা: কঠোর অবস্থানে সরকার, পুলিশের গাফিলতিতে ব্যবস্থার আশ্বাস
রাড্ডাকাণ্ড ও ইসিবিতে হামলার ঘটনায় কঠোর অবস্থানে সরকার। এই দুই ঘটনার বিপরীতে বিএনপি ও সরকারের পদক্ষেপ দলটির নেতাকর্মীদের জন্য কড়া বার্তা— বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে দলটির কোনো কোনো নেতা মনে করেন, এসব ঘটনা সরকারকে ছোট করার জন্যে ঘটানো হতে পারে। যদিও এ বিষয়ে পুলিশের গাফিলতি নিয়ে মন্তব্য করতে নারাজ ডিএমপি। গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস তাদের।

চাকরির প্রলোভনে স্ক্যাম সেন্টার, দেশে ফিরে নতুন চক্র গড়ছেন ভুক্তভোগীরাই
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মানুষকে বোকা বানাচ্ছে কিছু অপরাধী চক্র। ধোঁকা দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। কেউবা চাকরির প্রলোভনে পড়ে দেশান্তরিও হচ্ছেন। ফিরে এসে তারা প্রতারণার গল্প বলে আড়ালে তৈরি করছে নতুন অপরাধ চক্র। দেশেই গড়ে তুলছেন স্ক্যাম সেন্টার। কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার থেকে ফিরে আসা বাংলাদেশিদের এই চক্রের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারে গ্রেপ্তার বিদেশি নাগরিকদের কোনো যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দেশে শিশু নিখোঁজ-হত্যার ঘটনার সঙ্গে বাড়ছে উদ্বেগ
প্রতিদিন দেশের কোথাও না কোথাও শিশু নিখোঁজ হচ্ছে, আর তাদের একটি বড় অংশ ফিরছে নিথর দেহে। ডিজিটাল প্ল্যাটফর্ম মুন অ্যালার্টের তথ্য অনুযায়ী, কেবল সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই সারা দেশে ৪৬ জন শিশু নিখোঁজ হয়েছে; যাদের মধ্যে ১১ জনকে জীবিত এবং ৪ জন মৃত উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ আছে ৩১টি শিশু। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে অপরাধপ্রবণতা কমবে না। কিন্তু পরিবারের অভিযোগ, থানায় গেলে পুলিশ জিডি নিতে গড়িমসি করে; যা অনেক শিশুর জন্যই কাল হয়ে দাঁড়ায়।

ডেঙ্গু চিকিৎসায় বাড়ছে ব্যয়, চাপে নিম্নবিত্তরা
সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসায় একজন রোগীর ব্যয় হচ্ছে কমপক্ষে ১২ হাজার টাকা, আর ঢাকার বাইরে থেকে আসা রোগীদের ক্ষেত্রে অন্তত ৩৫ হাজার টাকা। বেসরকারি হাসপাতালে এ ব্যয় লাখ টাকা ছাড়িয়ে যায়। এছাড়া চিকিৎসার সময় ও চিকিৎসা পরবর্তী শারীরিক দুর্বলতায় কাজ করতে না পারায় চাকরি যাওয়ার ঝুঁকিতে থাকেন কারখানা শ্রমিক থেকে শুরু করে নিম্নবিত্তরা।

বস্তি থেকে রেললাইন, তুরাগে মাদকের বিস্তার; কমছে না অপরাধ
রাজধানীর প্রধান প্রবেশদ্বার খ্যাত টঙ্গীর বস্তি, রেললাইন কিংবা তুরাগ নদীর শান্ত জলরাশি—সবখানেই এখন মাদকের রাজত্ব। এমনকি পুলিশের ওপর পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নেয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে অপরাধী চক্র। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, গত ছয় মাসে এক হাজারের বেশি আসামিকে গ্রেপ্তার এবং দফায় দফায় সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। তবুও প্রশ্ন থেকেই যায়—কেন কমছে না অপরাধ?

প্রযুক্তির পরিবর্তনে বদলাচ্ছে পর্যটন খাত; প্রযুক্তিবান্ধব বিনিয়োগ বাড়ানোর তাগিদ
প্রাকৃতিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে দেশের পর্যটন খাত। তবে সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তনে বদলে যাচ্ছে পর্যটকদের রুচি, গন্তব্য কিংবা ভ্রমণ পরিকল্পনা। এমন অবস্থায়, পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, এ খাতের প্রসারে প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ সরকারি-বেসরকারি উদ্যোগ জরুরি। এদিকে, দেশের পর্যটনকে প্রযুক্তিবান্ধব করা ও বিনিয়োগ বাড়ানোর মধ্যদিয়ে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যাশা পর্যটন করপোরেশনের।

গ্যাস সংকটে নাভিশ্বাস; বাড়ছে রান্নার খরচ
চলমান গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছে আবাসিকের গ্রাহকরা। মাসের শেষে তিতাসের বিল গুনলেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা ও এলপিজিতে ঝুঁকছেন অনেকে। বাড়ছে সংসারের খরচ। সংকট থেকে উত্তরণে এলপিজির দাম কমানোর পাশাপাশি সঠিক লোড ম্যানেজমেন্টের তাগিদ বিশেষজ্ঞদের। অন্যথায় শীতে আরও তীব্র হতে পারে সংকট।

বাড়ছে শিক্ষার্থীদের মানসিক সংকট; স্কুলে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের ভাবনা
শিক্ষাজীবন নিয়ে হতাশা, পরীক্ষার চাপ, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারে ইদানিং নানা ধরনের মানসিক সংকটে পড়েছেন শিক্ষার্থীরা। এছাড়া পারিবারের প্রত্যাশা, সামাজিক অসমতাসহ আরও অনেক কারণে বাড়ছে বিষণ্ণতা। শিক্ষা প্রতিমন্ত্রী জানান, কাউন্সিলিংয়ের জন্য স্কুলে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের ব্যাপারে ভাবছে সরকার।

সমন্বিত কৃষিতে বদলাচ্ছে পাহাড়; স্বপ্ন দেখছেন দুর্গম এলাকার মানুষ
জলবায়ু পরিবর্তনসহ নানা ঝুঁকি মোকাবিলা করে দুর্গম পাহাড়ে বাঁচার লড়াই পাহাড়ি জনগোষ্ঠীর। আছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতের অনিশ্চয়তাও। তবে সমন্বিত কৃষি উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে বদলে যাচ্ছে সে চিত্র। টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত ও দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে পরিবর্তনের স্বপ্ন বুনছেন এ অঞ্চলের মানুষ। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, পাহাড়ের কৃষি ব্যবস্থা ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে সরকারি-বেসরকারি উদ্যোগ চালু রাখা জরুরি।