শিল্প-কারখানা
এবার বেক্সিমকোর দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান রহমান

এবার বেক্সিমকোর দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান রহমান

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস পিএলসির পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়লেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এর মধ্য দিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রুপটির বড় তিন কোম্পানির পর্ষদেই আর থাকছেন না তিনি।

গার্মেন্টসে বাড়ছে এআই-অটোমেশন; ঝুঁকিতে কর্মসংস্থান

গার্মেন্টসে বাড়ছে এআই-অটোমেশন; ঝুঁকিতে কর্মসংস্থান

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে দ্রুত বাড়ছে এআই এবং অটোমেশনের ব্যবহার। এতে একদিকে উৎপাদনশীলতা বাড়ছে, অন্যদিকে কর্মসংস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। সিপিডির এক গবেষণায় ১২ লাখের বেশি শ্রমিক চাকরি হারানোর আশঙ্কার কথা বলা হলেও, শিল্পমালিকরা বলছেন বাস্তবতা ভিন্ন।

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেয়া যান্ত্রিক ত্রুটির কারণে এখনও সার উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।

এক দশকেও অগ্রগতি নেই জাতীয়  অর্থনৈতিক অঞ্চলে; বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা

এক দশকেও অগ্রগতি নেই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে; বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা

চট্টগ্রামে ৩৩ হাজার একর জায়গায় ১৫ লাখ কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে দশক আগে শুরু হয় দেশের সর্ববৃহৎ ইকনোমিক জোন। কিন্তু পানি, বিদ্যুৎ আর গ্যাসের অভাবে থমকে আছে বড় বিনিয়োগ। দক্ষ শ্রমিকের অভাব, যাতায়াত ও আবাসন অসুবিধা, ব্যাংক ও সরকারি-বেসরকারি দপ্তরের অভাব ভাবিয়ে তুলছে উদ্যোক্তাদের। বিজিএমইএ বলছে, এখনও ৫০০ একর জায়গায় প্লট বুঝে না পাওয়ায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তারা।

গ্যাস সংকটে বন্ধের মুখে বহু কারখানা: বিপাকে পোশাকখাতের ব্যবসায়ীরা

গ্যাস সংকটে বন্ধের মুখে বহু কারখানা: বিপাকে পোশাকখাতের ব্যবসায়ীরা

তীব্র গ্যাস সংকটে বিপাকে, দেশের অর্থনীতির প্রাণভোমরা তৈরি পোশাকখাত। শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কমেছে অর্ধেকেরও বেশি। বন্ধ হয়ে গেছে গ্যাসভিত্তিক জেনারেটর। যার প্রভাবে অনেক ডাইং কারখানা পুরোপুরি তালাবদ্ধ। নারায়ণগঞ্জের ফতুল্লাসহ বিভিন্ন এলাকার উদ্যোক্তারা বলছেন, বিকল্প উপায়ে উৎপাদন সচল রাখতে গিয়ে খরচ বেড়েছে কয়েকগুণ। দ্রুত সংকট না কাটলে আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ হারানোর শঙ্কা দেখা দিয়েছে।

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ, সবাইকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের - এনবিআরের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

মালয়েশিয়ার সঙ্গে বিনিয়োগ, পর্যটন ও প্রতিরক্ষা খাত নিয়ে যেসব আলোচনা হলো

মালয়েশিয়ার সঙ্গে বিনিয়োগ, পর্যটন ও প্রতিরক্ষা খাত নিয়ে যেসব আলোচনা হলো

মালয়েশিয়ার পুত্রজায়ায় আজ (সোমবার, ২২ জুন) দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শ্রম সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিক অসন্তোষ; ফেইস বোনাসের দাবিতে উত্তাল খনিপ্রাঙ্গণ

বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিক অসন্তোষ; ফেইস বোনাসের দাবিতে উত্তাল খনিপ্রাঙ্গণ

ঈদুল আজহার আগেই ফেইস বোনাস প্রদান না করলে খনির কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেয়া হবে না—এমন কড়া হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক-কর্মচারীরা।

কুষ্টিয়ার মোকামে চলছে চামড়া সংগ্রহের প্রস্তুতি, বকেয়া টাকা পাওয়া নিয়ে শঙ্কা

কুষ্টিয়ার মোকামে চলছে চামড়া সংগ্রহের প্রস্তুতি, বকেয়া টাকা পাওয়া নিয়ে শঙ্কা

কুষ্টিয়ার মোকামে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি। এবারও ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ায় চামড়া সংগ্রহ ব্যাহত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। কাঁচা চামড়া সংগ্রহে সরকারি হস্তক্ষেপের দাবি চামড়া ব্যবসায়ী সমিতির।

অ্যামোনিয়া সংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানাটি সাময়িক বন্ধ থাকার পর শনিবার থেকে ফের উৎপাদন শুরু করতে যাচ্ছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সাময়িক অ্যামোনিয়া সংকট কাটিয়ে উৎপাদন শুরু করতে যাচ্ছে।