
ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা; ফের ঊর্ধ্বমুখী বিশ্ব জ্বালানির বাজার
ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলার জেরে ফের ঊর্ধ্বমুখী বিশ্ব জ্বালানির বাজার। ৪.২৪ শতাংশ বেড়ে অপরিশোধিত জ্বালানির ব্যারেল প্রতি নতুন দাম ৯৭ ডলার ৩৩ সেন্ট।

বিশ্বকাপ ফুটবল: প্রিয় দলের খেলায় কর্মঘণ্টা কমাতে চান কর্মীরা
ফুটবল বিশ্বকাপ ঘিরে যখন উন্মাদনায় মেতেছে বিশ্ব, তখনই টুর্নামেন্টের সময় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আর্থিক ক্ষতি নিয়ে নেতিবাচক খবর জানালো বৈশ্বিক প্ল্যার্টফর্ম ইউকেজি। কর্পোরেট প্রতিষ্ঠানের আট হাজার কর্মীর ওপর গবেষণা চালিয়ে সংস্থাটি বলছে, ফুটবল বিশ্বকাপের সময় উৎপাদনশীলতা কমায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ১৭ বিলিয়ন ডলার। আর বিশ্বকাপের সময় প্রিয় দলের খেলা উপভোগ করতে কর্মঘণ্টা কমানোর পক্ষে ২৭ শতাংশ কর্মী।

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্কের প্রস্তাব
পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা
জবরদস্তিমূলক শ্রম বা ‘ফোর্সড লেবার’ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) গতকাল (মঙ্গলবার, ২ জুন) এই প্রস্তাবনা ঘোষণা করে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে নতুন করে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরির শঙ্কা দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজে অচলাবস্থা: তেলের জন্য লাতিন আমেরিকা ও আফ্রিকায় ঝুঁকেছে ভারত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত অকার্যকর হয়ে পড়ে। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটে।

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ৫০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের
ইরান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সঙ্গে ৫০০ কোটি ডলারের একটি বিশাল বাণিজ্য চুক্তি সই করেছে যুক্তরাজ্য। গতকাল (বুধবার, ২০ মে) এই চুক্তির ঘোষণা দিয়ে ব্রিটিশ সরকার জানায়, দীর্ঘ মেয়াদে এই চুক্তি এই অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে লন্ডনের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন এখন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সয়াবিন আমদানিতে আগ্রহ দেখাচ্ছে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুদ্ধের প্রভাবে তেলের দাম বৃদ্ধি; শেলের মুনাফা বাড়লো ১৯ শতাংশ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রকারে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ব্রিটিশ জ্বালানি জায়ান্ট ‘শেল’-এর নিট মুনাফা ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৫৬৯ কোটি ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৪৭৮ কোটি ডলার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজে উত্তেজনা: যুদ্ধ শুরুর আশঙ্কায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরাজমান অচলাবস্থা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। হরমুজ প্রণালিতে নতুন করে শুরু হওয়া এ সংঘাত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে। খবর আল জাজিরার।

তেল নিয়ে কাটছে না সংকট; প্রতি ব্যারেলের দাম ছাড়ালো ১১১ ডলার
ইরান সংঘাত অবসানের কোনো লক্ষণ না থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। তেহরান এখনো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রাখা এবং মার্কিন নৌবাহিনী ইরানের অপরিশোধিত তেল রপ্তানিতে বাধা দেয়ায় তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণায় তেলের দাম বেড়ে ১২৫ ডলার
ইরান যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না আসবে, ততক্ষণ হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ অব্যাহত থাকবে—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২৫ ডলার ছাড়িয়ে গেছে।