
ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে
ঈদ, পূজা কিংবা যেকোনো দীর্ঘ ছুটিতে স্বাচ্ছন্দ্যে পরিবারের সাথে বাড়ি ফেরা অথবা ভ্রমণের জন্য ট্রেন সবসময়ই জনপ্রিয় একটি মাধ্যম(Online Train Ticket Booking Rules Bangladesh)। তবে ভ্রমণের মৌসুমে স্টেশনের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করা কিংবা কালোবাজারির কবলে পড়া যাত্রীদের জন্য অন্যতম বড় উদ্বেগের কারণ। কালোবাজারি রোধ ও সঠিক যাত্রীর কাছে টিকিট পৌঁছাতে বাংলাদেশ রেলওয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি (NID card verification) ভিত্তিক নতুন টিকিটিং ব্যবস্থা জোরদার করেছে।

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা, জানুন নিয়ম ও খরচ
মোবাইল টাওয়ারের কাভারেজ বা সিগন্যাল শেষ হয়ে গেলেও এবার সরাসরি স্মার্টফোনে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। দেশে মোবাইল অপারেটর বাংলালিংক (Banglalink) ও ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংকের (Starlink Direct to Cell) অংশীদারিত্বে ডাইরেক্ট-টু-সেল বা স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা চালু হয়েছে। এর ফলে দুর্গম পাহাড়ি এলাকা, চরাঞ্চল, উপকূল, গভীর সমুদ্র কিংবা নেটওয়ার্কবিহীন স্থানেও সীমিত জরুরি যোগাযোগ ও ইন্টারনেট সেবা ব্যবহারের পথ খুলেছে(Starlink Satellite to Mobile Service Bangladesh)।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকবে তিন ধরনের পেশা; সতর্কবার্তা দিলেন মেটার সাবেক এআই প্রধান
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে ভবিষ্যতে কর্মক্ষেত্রে কী প্রভাব পড়বে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে সেলসফোর্স ও মেটার সাবেক এআই প্রধান ক্লারা শিহ মনে করেন, ভবিষ্যতে চাকরিক্ষেত্রে কেবল তিন ধরনের পেশা টিকে থাকবে।

বিনিয়োগ ছাড়াই বিশ্বজুড়ে সাফল্য; ব্যক্তিগত প্রয়োজন থেকে তৈরি iLovePDF
সিলিকন ভ্যালির জাঁকজমকপূর্ণ বিনিয়োগ কিংবা কোনো বড় পুঁজি ছাড়াই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি একটি ওয়েবসাইট আজ বিশ্বের শীর্ষ ৫০টি পোর্টালের তালিকায় জায়গা করে নিয়েছে। ২০১০ সালে বার্সেলোনায় দুটি পিডিএফ ফাইল জোড়া লাগাতে গিয়ে চরম ভোগান্তির শিকার হওয়া এক তরুণ নিজের প্রয়োজনে কোডিং করে তৈরি করেছিলেন সাধারণ এক পাতার এই টুলটি, যা আজ প্রতি মাসে কোটি কোটি মানুষের ভরসার এক বৈশ্বিক প্ল্যাটফর্ম। বড় বড় টেক জায়ান্টদের মিলিয়ন ডলারের লোভনীয় অধিগ্রহণ প্রস্তাব ফিরিয়ে দিয়ে, সাধারণ মানুষের জন্য সেবাটি বিনামূল্যে উন্মুক্ত রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এর প্রতিষ্ঠাতা মার্কো গ্রোসি।

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, বিটিআরসির এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ
অবৈধ ও শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেট বন্ধে আবার কঠোর পদক্ষেপে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC Illegal Phone Block Notice)। জাতীয় আইডেন্টিটি নিবন্ধন ব্যবস্থা বা এনইআইআর (National Equipment Identity Register - NEIR) আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পুরোপুরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার হ্যান্ডসেট ট্র্যাকিং ও নেটওয়ার্ক বন্ধের কার্যকর সুবিধাসহ ব্যবস্থাটি মাঠপর্যায়ে চালু হবে (BTRC NEIR Unregistered Phone Blocking System)।স
আইফোন ১৮ প্রো ম্যাক্স বনাম পিক্সেল ১১ প্রো এক্সএল; ডিসপ্লে, ব্যাটারি ও গেমিংয়ে কে এগিয়ে?
একই ১,২৯৯ ডলার প্রারম্ভিক মূল্যে বাজারে আসা অ্যাপলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৮ প্রো ম্যাক্স (iPhone 18 Pro Max) এবং গুগলের পিক্সেল ১১ প্রো এক্সএল (Pixel 11 Pro XL) দুই ডিভাইসেই মিলছে ২৫৬ জিবি স্টোরেজ (256GB Storage)। প্রিমিয়াম ওএলইডি ডিসপ্লে (OLED Display), ট্রিপল রিয়ার ক্যামেরা (Triple Rear Camera), ম্যাগনেটিক ওয়ারলেস চার্জিং (Magnetic Wireless Charging) ও আইপি৬৮ রেটিং থাকলেও পারফরম্যান্স, জুম প্রযুক্তি এবং ব্যাটারি ব্যাকআপে দুই ফোনের পার্থক্য বেশ স্পষ্ট (iPhone 18 Pro Max vs Pixel 11 Pro XL)।

কম্পিউটার থেকে এক্সটার্নাল ড্রাইভ সঠিকভাবে ‘ইজেক্ট’ করা কেনো জরুরি
ফাইল ট্রান্সফার শেষ হওয়া মাত্রই কোনো কিছু না ভেবে কম্পিউটার থেকে এক্সটার্নাল এসএসডি বা এইচডিডি (হার্ড ড্রাইভ) খুলে ফেলা সবার জন্যই খুব সাধারণ একটি অভ্যাস। কোনো বড় ধরনের ক্ষতি ছাড়াই হয়তো আপনি বছরের পর বছর ধরে এভাবে ড্রাইভ টেনে খুলে আসছেন, যা থেকে আপনার মনে হতে পারে যে ড্রাইভ ‘ইজেক্ট’ করা সেকেলে কম্পিউটিংয়ের এক পুরানো নিয়ম ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাস্তবতা হলো, কম্পিউটার থেকে এক্সটার্নাল ড্রাইভ সঠিকভাবে ইজেক্ট করা আজও সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনগ্যাজেট।

অপেরার অ্যান্ড্রয়েড ব্রাউজারে মিলছে ই-সিম ও ৩ জিবি ডাটা
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অপেরা ব্রাউজার অ্যাপে বিনামূল্যে ই-সিম ও ৩ গিগাবাইট ফাইভজি ডাটা ব্যবহারের সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা যাবে। এর মাধ্যমে অন্য কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টে সিল পড়া এবং বারবার রোমিং সুবিধার জন্য সিম কার্ড বদলের ঝামেলা অনেকটাই কমবে। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এআই ঝুঁকি কমাতে বৈশ্বিক কমিটি গঠনের প্রস্তাব ইলোন মাস্কের
এআই সিস্টেমের ঝুঁকি কমাতে বিশেষ কার্যনির্বাহী কমিটি গঠন করা জরুরি। সমগ্র মানবজাতির জন্য তা মঙ্গলজনক হবে। তবে সেটিকে অবশ্যই চীন-যুক্তরাষ্ট্র বা কোনো একক দেশের গণ্ডি ছাড়িয়ে কাজ করতে হবে। সম্প্রতি এআই নিয়ে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দূরদর্শী মন্তব্য করেছেন টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলোন মাস্ক। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে চায়না মিডিয়া গ্রুপ-কে দেয়া এক সাক্ষাৎকারে মাস্ক এসব মত দেন।

ছবি ফাঁস থেকে সরকারি সাইটে প্রবেশ, এআই এজেন্ট নিয়ে উদ্বেগ
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩টি ছবি ফাঁস করেছে ওপেন এআইয়ের এজেন্টরা। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) খবরটি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্টরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাণিজ্য বিভাগসহ মার্কিন সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য হাতিয়ে নিয়েছিল। তবে ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনা সামনে আসায় এজেন্টের কার্যকলাপের পূর্ণাঙ্গ পরিধি বুঝতে কাজ করছে ওপেনএআই।

অ্যান্ড্রয়েডের যে গোপন সেটিংসে দেখা যাবে মুছে ফেলা মেসেজ
মোবাইলে কোনো মেসেজের নোটিফিকেশন আসলেও চ্যাট খুলে দেখার আগেই যদি প্রেরক সেটি 'ডিলিট ফর এভরিওয়ান' (Delete for Everyone) করে দেন, তবে বিষয়টি বেশ অসন্তোষজনক হয়ে দাঁড়ায় (How to Read Deleted Messages on Android)। বেশিরভাগ জনপ্রিয় মেসেজিং অ্যাপে মুছে দেওয়া টেক্সট সরাসরি দেখার সুযোগ না থাকলেও অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমের (Android Operating System) ভেতরেই লুকিয়ে রয়েছে বিশেষ এক বিল্ট-ইন ফিচার (Built-in Feature)।

মার্কিন শঙ্কা ও চীনের অভ্যন্তরীণ সমীকরণ: এআই দৌড়ে কার প্রভাব কেমন?
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক আধিপত্য অর্জনে সম্পূর্ণ ভিন্ন দুটি পথ বেছে নিয়েছে বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তি—যুক্তরাষ্ট্র ও চীন। ওয়াশিংটন যেখানে দ্রুততম সময়ে সর্বাধুনিক প্রযুক্তি ও ‘সুপার-ইন্টেলিজেন্স’ তৈরির পেছনে ছুটছে, সেখানে বেইজিংয়ের মূল লক্ষ্য প্রযুক্তিটির ওপর রাষ্ট্রীয় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অর্থনীতি ও সমাজজুড়ে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করা।