
এবার ওটিটিতে ‘আলী’
অভিনেতা ইরফান সাজ্জাদ অভিনীত ও বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা ‘আলী’ ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পেয়েছে। বিষয়টি ইরফান সাজ্জাদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই নিশ্চিত করেছেন।

দ্য ওয়্যারের অভিনেতা আইজায়া হুইটলক জুনিয়রের প্রয়াণ
এইচবিও নির্মিত ক্রাইম ড্রামা সিরিজ ‘দ্য ওয়্যার’-এর দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের চরিত্রে মার্কিন অভিনেতা আইজায়া হুইটলক জুনিয়র মারা গেছেন। গতকাল (মঙ্গলবার,৩০ ডিসেম্বর) ৭১ বছর বয়সে তিনি মারা যান। অভিনেতার ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রকাশ পেয়েছে আরশ-প্রিয়ন্তী উর্বির ‘বন্দি’
মাদকের ভয়াবহ পরিণতি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বন্দি’। ব্যাকবেঞ্চার প্রোডাকশনের ব্যানারে নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিকসেতু মিঠু। অভিনয় করেছেন আরশ খান, প্রিয়ন্তী উর্বি। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেসরকারি টিভি চ্যানেল বৈশাখীতে প্রচারিত হওয়ার পর ১৭ অক্টোবর এটি মুক্তি পেয়েছে ব্যাকবেঞ্চার ফিকশনের ইউটিউব চ্যানেলে।

শেষ পর্বের পর স্কুইড গেম টিমের ভক্তদের জন্য চমক
স্কুইড গেম ভক্তরা এখন ব্যস্ত এর তৃতীয় ও সবশেষ পর্ব নিয়ে। মাত্র ৬ পর্বের সবশেষ সিরিজটি এখন আলোচনার তুঙ্গে। এমন সময়ে স্কুইড গেম টিম, ভক্তদের জন্য আয়োজন করেছে মনোমুগ্ধকর এক প্যারেড।

৮ বছর পর এলো চিরকুটের ‘ভালোবাসাসমগ্র’
দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ‘ব্যান্ড চিরকুট’। এবার দীর্ঘ ৮ বছর পর তারা চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ প্রকাশ করলো আজ (বৃহস্পতিবার, ১৫ মে)। এ অ্যালবামে থাকছে নতুন দশটি গান। শারমিন সুলতানা সুমির কথা ও সুরে গানগুলো তৈরি করেছে চিরকুট। আর এর মাধ্যমে দেশ-বিদেশে চিরকুটের অগণিত শ্রোতাদের নতুন এ্যালবামের অপেক্ষা শেষ হলো।

‘নীল সুখ’ নিয়ে আসছেন ভিকি জাহেদ
ভিকি জাহেদ মানেই থ্রিলার, সাসপেন্স আর ঘটনাচক্র জানার নির্মোহ আবেদন। আগের সবগুলো কাজ দিয়ে সেই প্রমাণ রেখেছেন ভিকি। নতুন কাজ নিয়ে আবারও আসছেন এই নির্মাতা। এবার তিনি হাজির হচ্ছেন ওয়েব ফিল্ম 'নীল সুখ' নিয়ে।

সরকারি বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন নিরব
সরকারি বিজ্ঞাপন দিয়ে আবারো কাজে ফিরলেন অভিনেতা নিরব হোসেন। টিভিসিটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। পরিচালনায় আছেন মাহবুবা ফেরদৌস।

চরকিতে মুক্তি পেয়েছে 'কালপুরুষ'
আজ (বৃহস্পতিবার, ২৩ মে) মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ 'কালপুরুষ'। সিরিজটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সালজার রহমান এবং সংগীত পরিচালক অভিষেক ভট্টাচার্য।

ওটিটিতে যেসব সিনেমা, ওয়েব সিরিজ চলছে
প্রেক্ষাগৃহে চলছে দেশি-বিদেশি সিনেমার লড়াই। বরাবরের মতো পিছিয়ে নেই ওটিটি মাধ্যমগুলোও। গত সপ্তাহে ওটিটিতে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজ। দেশ-বিদেশে কেমন সাড়া ফেলেছে ওটিটির কন্টেন্টগুলো?

বছরের শুরুতে নতুন কী আছে ওটিটিতে?
গত বছরের শেষ প্রান্তে এবং নতুন বছরে ওটিটিতে মুক্তি পেল বেশকিছু সিনেমা এবং ওয়েব সিরিজ। জনপ্রিয়তার দিক দিয়ে চলতি সপ্তাহে কে আছে কততমে স্থানে?