
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল ও বজায় রাখা সবার জন্যই জরুরি।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব
মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। তিথি অনুযায়ী আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) সন্ধ্যায় হবে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। এরপর স্থায়ী মণ্ডপগুলোর প্রতিমা উন্মোচন হবে ভক্তদের মাঝে।

শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী
দুর্গাপূজা মাতৃশক্তির আরাধনা, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। অথচ পূজার আয়োজনের নানা ক্ষেত্রে নারীরা থাকেন আড়ালে। সেই চিত্র বদলে দিয়েছেন কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার একদল নারী। চাঁদা সংগ্রহ থেকে শুরু করে কেনাকাটা, পূজার সার্বিক ব্যবস্থাপনা, সব দায়িত্বই পালন করছেন তারা। নিজেদের সক্ষমতা প্রমাণের পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন স্থানীয়দের।

থিমের ভিড়ে ঐতিহ্যের টান; মহাষষ্ঠীতে কলকাতার মণ্ডপে দর্শনার্থীদের ঢল
মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হতেই কলকাতার পূজা মণ্ডপগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। থিমভিত্তিক মণ্ডপগুলোর পাশাপাশি দর্শনার্থীদের মন কাড়ছে মধ্য কলকাতার ঐতিহ্য, পরম্পরার মিশিলে তৈরি মহম্মদ আলি পার্ক ও কলেজ স্কয়ারের পূজা প্যান্ডেল।

দেশে ৫৫ বছরে পূজায় হামলার ঘটনায় বিচার হয়নি: সন্তোষ শর্মা
‘দেশে ৫৫ বছরে পূজায় হামলার ঘটনায় বিচার হয়নি’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। তবে এবার পূজায় কোনো নিরাপত্তা শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি।

দুর্গাপূজায় সারা দেশে নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি
দেশের ৩৩ হাজার ১৬৫ পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার ১১৮ আনসার ভিডিপি সদস্য। ঝুঁকি ও ব্যাপ্তি বিবেচনায় দেশের ৬ হাজার ৯১৪টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

কলকাতায় দুর্গাপূজার চমক; কোথাও সাবেকি, কোথাও গঙ্গার দুর্দশা
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে মহা সমারোহে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন বাগবাজার সার্বজনীন ক্লাব। পরম্পরা বদলে টানা ৪০ বছর পর সাবেকি ধাঁচের দুর্গা প্রতিমা গড়েছেন নতুন শিল্পী। থিমের বদলে একচালায় সিংহবাহিনী। এদিকে, গঙ্গা নদীর বেহাল দশা নিয়ে কুমোরটুলি পার্ক সার্বজনীনের বিশেষ উপস্থাপনা মুগ্ধ করেছে দর্শনার্থীদের।

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ১৫ অক্টোবর ২০২৬
নামাজ (Salah/Salat) ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ (Pillar of Islam)। প্রতিটি মুসলমান নর-নারীর জন্য সময়মতো নামাজ পড়া ফরজ (Fard/Obligatory Prayer)। এজন্য জরুরি হলো, নামাজের সময়সূচি (Today's Prayer Time Schedule) জানা।৷

আর একদিন পর দুর্গোৎসব; প্রতিমায় শেষ তুলির আঁচড় টানতে ব্যস্ত কারিগর
শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর একদিন বাকি। দেশের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় তুলির শেষ আঁচড় টানতে ব্যস্ত কারিগররা। খরচ বেড়ে যাওয়ায় আয়োজক-কারিগরদের মধ্যে রয়েছে অস্বস্তি। উৎসব নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

দ্রব্যমূল্যের চাপে ম্লান প্রতিমাশিল্পীদের মুখের হাসি, তবু থামে না সৃষ্টির নেশা
শঙ্খের সুরে আগমনী বার্তা। সফেদ মেঘের আড়ালে নীল আকাশ, নদীর বুকে ঢেউ, আর শরতের বাতাসে দুলতে থাকা কাশফুল। প্রকৃতির এমন স্নিগ্ধ সাজেই বাঙালির দুয়ারে আসে শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গার আগমনে মর্ত্যে যেন জেগে ওঠে নতুন প্রাণ, ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। অশুভের বিনাশ আর শুভশক্তির জয়ের প্রত্যাশায় মণ্ডপে মণ্ডপে শুরু হয় শেষ মুহূর্তের প্রস্তুতি।

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ১৪ অক্টোবর ২০২৬
নামাজ (Salah/Salat) ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ (Pillar of Islam)। প্রতিটি মুসলমান নর-নারীর জন্য সময়মতো নামাজ পড়া ফরজ (Fard/Obligatory Prayer)। এজন্য জরুরি হলো, নামাজের সময়সূচি (Today's Prayer Time Schedule) জানা।৷