আ. লীগ কোনো বাংলাদেশপন্থি দল না, এটি ভারতের এক্সটেনশন: হাসনাত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ | ছবি: সংগৃহীত
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থি দল না, এটি ভারতের একটি এক্সটেনশন। জনগণ যাদের তাড়িয়ে দিয়েছে তারা আর বাংলাদেশে আসতে পারবে না। দুনিয়াতে আপনারা যত জুলুম করেছেন এ জুলুমের শাস্তি আপনাদের ওপর পতিত হচ্ছে।

আজ (সোমবার, ১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে এনসিপির পথযাত্রার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

হাসনাত বলেন, ‘মাদক ব্যবসায়ীদের রাজনৈতিক পরিচয়ে কোনো শেল্টার দেয়া যাবে না। নিজের দলের কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনতে হবে।’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হবে শঙ্কাহীন। যারা পড়াশোনা করবে, কর্মের জন্য চাকরি নিয়ে দুশ্চিন্তা থাকবে না। প্রাইভেট সেক্টরে যেন কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হয় সেজন্য প্রাইভেট সেক্টরে বিশেষ অনুদানের ব্যবস্থা রাখতে হবে। দেশের অনেক সেবা খাত গণমুখী হতে ব্যর্থ হয়েছে, এ প্রতিষ্ঠানগুলোকে প্রাইভেটাইজেশন করা যায় কিনা গবেষণার ভিত্তিতে পলিসি লেভেলে সেগুলো বিবেচনা করা উচিত।’

এএইচ