
মুন্সিগঞ্জে সহপাঠীর ঝগড়া: শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে আছাড়, আটক অভিভাবক
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেয়ার অভিযোগে আরেক শিক্ষার্থীর অভিভাবককে আটক করেছে পুলিশ।

দুই বছরের নাতিকে মাটিতে আছাড় দিলেন দাদি; বিচারের দাবিতে থানায় মা
মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই বছর বয়সী এক শিশুকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে তার দাদি মুক্তা বেগমের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা সোনালী আক্তার গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

মুন্সীগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি প্রাইভেটকারে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন। আজ (রোববার, ৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আড়িয়াল বিলের ৫ মাছে মাইক্রোপ্লাস্টিক, দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
দেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি মুন্সীগঞ্জের আড়িয়াল বিল। একসময় যে বিলের মাছ ছিল স্থানীয় মানুষের প্রধান ভরসা, সেই মাছেই এখন মিলেছে মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে, আড়িয়াল বিলের কয়েকটি দেশি প্রজাতির মাছের দেহে রয়েছে এই ক্ষতিকর কণা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এটি শুধু মাছের জন্য নয়, মানবস্বাস্থ্যের জন্যও তৈরি করতে পারে ঝুঁকি।

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক ৩
মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নারী ও শিশুসহ গুলিবিদ্ধ অন্তত ১৫ জন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করেছে একটি একনলা বন্দুক ও পিস্তল।

ত্রয়োদশ সংসদ নির্বাচন কাল: ব্যালট বিপ্লবের প্রত্যাশায় ভোটাররা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। দীর্ঘ দেড় দশক ভোট বঞ্চিত ভোটারেরা ব্যালট বিপ্লব ঘটাতে মুখিয়ে আছেন। নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা প্রকাশ করলেও ভোট ডাকাতি ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলছেন মুন্সিগঞ্জের ভোটাররা। বিপুল প্রত্যাশা নিয়ে হতে যাওয়া ভোটের ফল যাই হোক দলগুলো ফল মেনে না নিলে নতুন করে সংকট তৈরি হবে বলে মত বিশ্লেষকদের।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত-২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ-চাঁদপুরে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সোয়া কোটি টাকার জাটকা জব্দ
মুন্সিগঞ্জ ও চাঁদপুরে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। আজ (বুধবার, ৭ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।