রাতভর তেহরান ও লেবাননের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

ইসরাইলের হামলায় লেবাননের ক্ষতিগ্রস্ত একটি অঞ্চল
ইসরাইলের হামলায় লেবাননের ক্ষতিগ্রস্ত একটি অঞ্চল | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের হুমকির পর রাতভর তেহরান ও লেবাননের বিভিন্ন স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। নতুন করে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

বৈরুতে একটি হোটেলে ইসরাইলি হামলায় তেহরানের চার কূটনীতিক নিহত হয়েছেন। তবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে কেঁপে ওঠে ইসরাইলের আকাশ। রাতভর বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন।

নতুন করে বাগদাদে মার্কিন দূতাবাসের লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এছাড়াও, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাদের একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোঁড়া ড্রোন প্রতিহতের দাবি জানিয়েছে।

এদিকে, হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করলে ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর মৃত্যুর গুঞ্জন ওঠার পর এক এক্স বার্তায় ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটাতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সংঘাতের মধ্যেই ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন।

এএইচ