ওয়াশিংটনে হামলাকারীর ক্যালিফোর্নিয়ার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এফবিআই

গুলির শব্দ শোনার পর ভারী পুলিশ উপস্থিতির মধ্যে অতিথিরা ওয়াশিংটন হিলটন থেকে প্রস্থান করছেন
গুলির শব্দ শোনার পর ভারী পুলিশ উপস্থিতির মধ্যে অতিথিরা ওয়াশিংটন হিলটন থেকে প্রস্থান করছেন | ছবি: সংগৃহীত
0

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে হামলার ঘটনায় সন্দেহভাজন কোল টমাস অ্যালেনের ক্যালিফোর্নিয়ার বাড়িতে তল্লাশি চালানোর প্রস্তুতি নিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত টরেন্স শহরের একটি বাড়িতে আজ অভিযান শুরুর কথা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বিল এসাইলি জানিয়েছেন, নৈশভোজের ওই হামলার ঘটনার তদন্তের অংশ হিসেবে একটি সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে এফবিআই এবং সিক্রেট সার্ভিসের সদস্যরা টরেন্সের ওই বাড়ির সামনে অবস্থান করছেন।

আরও পড়ুন:

ফেডারেল কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, কোল অ্যালেন ওই অনুষ্ঠানে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তার বাসভবনে এই তল্লাশির মাধ্যমে হামলার নেপথ্য কারণ এবং কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা।

এএম