খাদ্য ভেজাল ও অনিয়মের দায়ে ৭ দিনে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা, ২০ মামলা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ | ছবি: এখন টিভি
0

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৭ দিনে ১৯ প্রতিষ্ঠানকে ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০টি মামলাও দায়ের করা হয়।

গত ৬ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ মোট ১৯৬টি খাদ্য স্থাপনায় মনিটরিং পরিচালনা করা হয়।

মনিটরিং কার্যক্রমের মাধ্যমে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে নিরাপদ খাদ্যবিধি অনুসরণের বিষয়টি তদারকি করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়া, নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী প্রচার কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রচারণার মাধ্যমে নিরাপদ খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন ও বিপণন এবং ভোক্তার করণীয় বিষয়ে জনগণকে সচেতন করা হচ্ছে।

এএইচ