Recent event

মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ

মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান
মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
0

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন:

শায়রুল কবির খান জানিয়েছিলেন, আজ সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন।

সেখানে মন্ত্রীপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর ৩টায় মন্ত্রীপরিষদের বিশেষ বৈঠক করবেন।

এর আগে গতকাল বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন তারেক রহমান, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী।

এএইচ