Recent event

ফ্যামিলি কার্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন, গেজেট প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিআইডি
0

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। গতকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন-

(১) মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় সভাপতি

(২) মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সদস্য

(৩) জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর, উপদেষ্টা সদস্য

(৪) প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সদস্য

(৫) প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সদস্য

(৬) জনাব মাহ্দী আমিন, উপদেষ্টা সদস্য

(৭) জনাব রেহান আসিফ আসাদ, উপদেষ্টা সদস্য

(৮) মন্ত্রিপরিষদ সচিব সদস্য

(৯) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সদস্য

(১০) সচিব, নির্বাচন কমিশন সচিবালয় সদস্য

(১১) সচিব, অর্থ বিভাগ সদস্য

(১২) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সদস্য

(১৩) সচিব, স্থানীয় সরকার বিভাগ সদস্য

(১৪) সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় সদস্য

(১৫) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় সদস্য।

এ কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।

কমিটি মূলত ফ্যামিলি কার্ডের নকশা প্রণয়ন থেকে শুরু করে বিতরণের পুরো প্রক্রিয়া তদারকি করবে। তাদের কার্যপরিধি হলো:

(১) ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের একটি উপযুক্ত ডিজাইন প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়ন;

(২) প্রাথমিক পর্যায় দেশের ৮টি বিভাগের প্রতিটিতে ১টি করে উপজেলায় 'ফ্যামিলি কার্ড' প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ;

(৩) নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে ভিত্তি হিসাবে ব্যবহার করা যায় কিনা তা পর্যালোচনা;

(৪) সুবিধাভোগীদের ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশ;

(৫) আসন্ন ঈদুল ফিতরের পূর্বে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করার লক্ষ্যে কমিটি আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন।

প্রজ্ঞাপনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, আগামী ঈদুল ফিতরের পূর্বেই এই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই কমিটির সাচিবিক সহায়তা প্রদান করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।

এফএস