ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

কোরবানির পশু
কোরবানির পশু | ছবি: সংগৃহীত
0

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। আজ (শুক্রবার, ২৯ মে) রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে গরুসহ অন্যান্য পশু কোরবানি দিতে দেখা যায়।

ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেয়া কয়েকজন বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি অর্জনই কোরবানির প্রধান লক্ষ্য।’ গরিব-দুঃখীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে চান তারা। মূলত, ঈদুল আজহার প্রথমদিন সময় ও সুযোগের অভাবে যে-সব পশু কোরবানি করা যায়নি, আজ শুক্রবার সেসব কোরবানি করা হচ্ছে।

অনেকেই সন্তানের আকিকার জন্য নির্ধারিত পশুটিও আজ কোরবানি করবেন। কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করছেন সবাই। পাশাপাশি সিটি করপোরেশনও তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এএইচ