চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গভর্নরের সাক্ষাৎ

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গভর্নর
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গভর্নর | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ইয়াও ওয়েন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় গভর্নর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে চীনের প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধির আহ্বান জানান।

এছাড়া গভর্নর বাংলা কিউআর বাস্তবায়নে চীনের সিঙ্গেল কিউআর ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কামনা করেন।

আরও পড়ুন:

চীনের রাষ্ট্রদূত বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করলে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক এরইমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। যার ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।

তিনি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে অধিক চীনা বিনিয়োগেরও আহ্বান জানান।

বৈঠকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কনস্যুলার সং ইয়াং এবং ওয়েন জিনহুয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।

এসএস