বিশ্বকাপ ১৯৩০-২০২২ বিজয়ীদের তালিকা; কে কোন সালে জিতেছে?

ফুটবল বিশ্বকাপ বিজয়ীদের তালিকা ১৯৩০ থেকে ২০২২
ফুটবল বিশ্বকাপ বিজয়ীদের তালিকা ১৯৩০ থেকে ২০২২ | ছবি : সংগৃহীত
0

১৯০৪ সালের ২১শে মে ফ্রান্সের প্যারিসে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) প্রতিষ্ঠিত হলেও একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে সময় লেগেছিল ২৬ বছর। ১৯২১ সালে জুলেরিমে (Jules Rimet) ফিফা’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার একক প্রচেষ্টায় ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম ফুটবল বিশ্বকাপ (First FIFA World Cup) অনুষ্ঠিত হয়। সেই থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত ফুটবল বিশ্ব দেখেছে বহু রোমাঞ্চ, কান্না আর নতুন নতুন বিশ্বজয়ী।

১৯৩০ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিটি বিশ্বকাপের বিজয়ী, রানার্সআপ এবং ফুটবল ইতিহাসের সেরা রেকর্ডগুলো নিচে বিস্তারিত আকারে তুলে ধরা হলো (FIFA World Cup winners list 1930 to 2022: All champions history)।

আরও পড়ুন:

ফুটবল বিশ্বকাপের ইতিহাস ও দলগত রেকর্ড (World Cup history and team records)

ফুটবল ইতিহাসের ২২টি আসরে এখন পর্যন্ত মাত্র ৮টি দেশ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে।

  • ব্রাজিল (Brazil World Cup records): সর্বোচ্চ ৫ বারের শিরোপাজয়ী দল। একমাত্র দেশ হিসেবে তারা বিশ্বকাপের সবগুলো আসরে অংশগ্রহণ করেছে।
  • অন্যান্য পরাশক্তি (World Cup football powerhouses): ব্রাজিল ছাড়া ইতালি ৪ বার, জার্মানি (পশ্চিম জার্মানিসহ) ৪ বার, আর্জেন্টিনা ৩ বার, উরুগুয়ে ও ফ্রান্স ২ বার করে এবং ইংল্যান্ড ও স্পেন ১ বার করে বিশ্ব চ্যাম্পিয়ন (World Cup football champions) হয়েছে।

আরও পড়ুন:

ফুটবল ইতিহাসের সব চ্যাম্পিয়ন একনজরে |ছবি : সংগৃহীত

১৯৩০ থেকে ২০২২ বিশ্বকাপ বিজয়ীদের তালিকা: ফুটবল ইতিহাসের সব চ্যাম্পিয়ন একনজরে (FIFA World Cup winners list by year)

১৯৩০ বিশ্বকাপ: উরুগুয়ে (World Cup 1930 Winner)

  • চ্যাম্পিয়ন: উরুগুয়ে (Uruguay), রানার্সআপ: আর্জেন্টিনা (Argentina)।
  • ইতিহাস: প্রথম বিশ্বকাপের ফাইনালে প্রতিবেশীদের ৪-২ গোলে হারিয়ে স্বাধীনতার ১০০তম বছরকে স্মরণীয় করে রাখে স্বাগতিক উরুগুয়ে।

১৯৩৪ বিশ্বকাপ: ইতালি (World Cup 1934 Winner)

  • চ্যাম্পিয়ন: ইতালি (Italy), রানার্সআপ: চেকোস্লোভাকিয়া (Czechoslovakia)।
  • ইতিহাস: ইউরোপের মাটিতে প্রথম বিশ্বকাপে চেকোস্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথম শিরোপা জেতে স্বাগতিক ইতালি।

১৯৩৮ বিশ্বকাপ: ফ্রান্স (World Cup 1938 Winner)

  • চ্যাম্পিয়ন: ইতালি (Italy), রানার্সআপ: হাঙ্গেরি (Hungary)।
  • ইতিহাস: হাঙ্গেরিকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ইতালি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ ১১ বছর বিশ্বকাপ বন্ধ থাকে।

আরও পড়ুন:

১৯৫০ বিশ্বকাপ: ব্রাজিল (World Cup 1950 Winner)

  • চ্যাম্পিয়ন: উরুগুয়ে (Uruguay), রানার্সআপ: ব্রাজিল (Brazil)।
  • ইতিহাস: বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ২ লাখ দর্শককে কাঁদিয়ে স্বাগতিক ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে উরুগুয়ে, যা ফুটবল ইতিহাসে 'মারাকানাজো' (Maracanazo) নামে পরিচিত।

১৯৫৪ বিশ্বকাপ: সুইজারল্যান্ড (World Cup 1954 Winner)

  • চ্যাম্পিয়ন: পশ্চিম জার্মানি (West Germany), রানার্সআপ: হাঙ্গেরি (Hungary)।
  • ইতিহাস: পুসকাসের শক্তিশালী হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়ে প্রথম শিরোপা জেতে পশ্চিম জার্মানি (Miracle of Bern)।

১৯৫৮ বিশ্বকাপ: সুইডেন (World Cup 1958 Winner)

  • চ্যাম্পিয়ন: ব্রাজিল (Brazil), রানার্সআপ: সুইডেন (Sweden)।
  • ইতিহাস: ১৭ বছর বয়সী তরুণ কিংবদন্তি পেলে’র (Pele) জাদুতে সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথম ট্রফি জেতে ব্রাজিল।

১৯৬২ বিশ্বকাপ: চিলি (World Cup 1962 Winner)

  • চ্যাম্পিয়ন: ব্রাজিল (Brazil), রানার্সআপ: চেকোস্লোভাকিয়া (Czechoslovakia)।
  • ইতিহাস: পেলে ইনজুরিতে পড়লেও গারিঞ্চার দুর্দান্ত নৈপুণ্যে টানা দ্বিতীয়বার বিশ্বজয় করে সেলেসাওরা।

আরও পড়ুন:

১৯৬৬ বিশ্বকাপ: ইংল্যান্ড (World Cup 1966 Winner)

  • চ্যাম্পিয়ন: ইংল্যান্ড (England), রানার্সআপ: পশ্চিম জার্মানি (West Germany)।
  • ইতিহাস: বিতর্কিত গোল লাইনের সুবিধা ও অতিরিক্ত সময়ের ঝড়ে পশ্চিম জার্মানিকে হারিয়ে নিজেদের একমাত্র বিশ্বকাপ জেতে স্বাগতিক ইংল্যান্ড।

১৯৭০ বিশ্বকাপ: মেক্সিকো (World Cup 1970 Winner)

  • চ্যাম্পিয়ন: ব্রাজিল (Brazil), রানার্সআপ: ইতালি (Italy)।
  • ইতিহাস: ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ৩ বার চ্যাম্পিয়ন হয়ে চিরতরে মূল 'জুলেরিমে ট্রফি' (Jules Rimet Trophy) নিজেদের করে নেয় পেলে-জাইরজিনহোর ব্রাজিল।

১৯৭৪ বিশ্বকাপ: পশ্চিম জার্মানি (World Cup 1974 Winner)

  • চ্যাম্পিয়ন: পশ্চিম জার্মানি (West Germany), রানার্সআপ: নেদারল্যান্ডস (Netherlands)।
  • ইতিহাস: জোহান ক্রুইফের 'টোটাল ফুটবল' (Total Football) কৌশলকে হারিয়ে নতুন 'ফিফা ট্রফি' ঘরে তোলে বেকেনবাওয়ারের জার্মানি।

১৯৭৮ বিশ্বকাপ: আর্জেন্টিনা (World Cup 1978 Winner)

  • চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (Argentina), রানার্সআপ: নেদারল্যান্ডস (Netherlands)।
  • ইতিহাস: ম্যারাডোনাকে ছাড়া খেলতে নেমেও নিজেদের মাটিতে ডাচদের হারিয়ে প্রথম বিশ্বকাপ ঘরে তোলে আলবিসেলেস্তেরা।

আরও পড়ুন:

১৯৮২ বিশ্বকাপ: স্পেন (World Cup 1982 Winner)

  • চ্যাম্পিয়ন: ইতালি (Italy), রানার্সআপ: পশ্চিম জার্মানি (West Germany)।
  • ইতিহাস: ফাইনালে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে ইতালির তৃতীয়বার ট্রফি জয়।

১৯৮৬ বিশ্বকাপ: মেক্সিকো (World Cup 1986 Winner)

  • চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (Argentina), রানার্সআপ: পশ্চিম জার্মানি (West Germany)।
  • ইতিহাস: এটি ছিল দিয়েগো ম্যারাডোনার (Diego Maradona) অমরত্ব পাওয়ার বিশ্বকাপ। ইংল্যান্ডের বিপক্ষে বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ (Hand of God) ও শতকের সেরা গোলের পর ফাইনালে জার্মানিকে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনা।

১৯৯০ বিশ্বকাপ: ইতালি (World Cup 1990 Winner)

  • চ্যাম্পিয়ন: পশ্চিম জার্মানি (West Germany), রানার্সআপ: আর্জেন্টিনা (Argentina)।
  • ইতিহাস: ১৯৮৬-এর প্রতিশোধ নিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ৩য় বার চ্যাম্পিয়ন হয় জার্মানি। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার খেলোয়াড় ও কোচ উভয় হিসেবে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েন।

১৯৯৪ বিশ্বকাপ: যুক্তরাষ্ট্র (World Cup 1994 Winner)

  • চ্যাম্পিয়ন: ব্রাজিল (Brazil), রানার্সআপ: ইতালি (Italy)।
  • ইতিহাস: ডোপ টেস্টে ম্যারাডোনা বাদ পড়ার আসরে রোমারিও-বেবেতোর জুটিতে ভর করে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

১৯৯৮ বিশ্বকাপ: ফ্রান্স (World Cup 1998 Winner)

  • চ্যাম্পিয়ন: ফ্রান্স (France), রানার্সআপ: ব্রাজিল (Brazil)।
  • ইতিহাস: জিনেদিন জিদানের (Zinedine Zidane) জোড়া গোলে শক্তিশালী ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জেতে স্বাগতিক ফ্রান্স।

২০০২ বিশ্বকাপ: কোরিয়া-জাপান (World Cup 2002 Winner)

  • চ্যাম্পিয়ন: ব্রাজিল (Brazil), রানার্সআপ: জার্মানি (Germany)।
  • ইতিহাস: এশিয়ার মাটিতে প্রথম বিশ্বকাপে ‘দ্য ফেনোমেনন’ রোনালদোর (Ronaldo Nazario) ৮ গোলের ওপর ভর করে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে 'পেন্টা' বা ৫ম শিরোপা জেতে ব্রাজিল।

আরও পড়ুন:

২০০৬ বিশ্বকাপ: জার্মানি (World Cup 2006 Winner)

  • চ্যাম্পিয়ন: ইতালি (Italy), রানার্সআপ: ফ্রান্স (France)।
  • ইতিহাস: জিদানের বিখ্যাত 'ঢুস কাণ্ড' (Zidane headbutt scandal) এবং লাল কার্ডের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ৪র্থ বার ট্রফি জেতে ইতালি।

২০১০ বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকা (World Cup 2010 Winner)

  • চ্যাম্পিয়ন: স্পেন (Spain), রানার্সআপ: নেদারল্যান্ডস (Netherlands)।
  • ইতিহাস: আফ্রিকা মহাদেশের প্রথম বিশ্বকাপে নিজেদের বিখ্যাত 'টিকিটাকা' (Tiki-Taka) ফুটবল শৈলীতে ডাচদের অতিরিক্ত সময়ে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় সোনালি প্রজন্মের স্পেন।

২০১৪ বিশ্বকাপ: ব্রাজিল (World Cup 2014 Winner)

  • চ্যাম্পিয়ন: জার্মানি (Germany), রানার্সআপ: আর্জেন্টিনা (Argentina)।
  • ইতিহাস: সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর ফাইনালে অতিরিক্ত সময়ে মারিও গোটজার (Mario Gotze) ১১৩ মিনিটের জাদুকরী গোলে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে ৪র্থ বার চ্যাম্পিয়ন হয় জার্মানি।

২০১৮ বিশ্বকাপ: রাশিয়া (World Cup 2018 Winner)

  • চ্যাম্পিয়ন: ফ্রান্স (France), রানার্সআপ: ক্রোয়েশিয়া (Croatia)।
  • ইতিহাস: কিলিয়ান এমবাপ্পের (Kylian Mbappe) মতো নতুন তারকার উত্থানের বিশ্বকাপে রানার্সআপ ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের ২য় শিরোপা জেতে ফ্রান্স।

২০২২ বিশ্বকাপ: কাতার (World Cup 2022 Winner)

  • চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (Argentina), রানার্সআপ: ফ্রান্স (France)।
  • ইতিহাস: ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ স্কোরের পর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বে নিজেদের ৩য় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

ফুটবল বিশ্বকাপ বিজয়ীদের তালিকা ১৯৩০ থেকে ২০২২ |ছবি : সংগৃহীত

আরও পড়ুন:

বছর বিজয়ী ফলাফল রানার্স-আপ
১৯৩০ উরুগুয়ে ৪–২ আর্জেন্টিনা
১৯৩৪ ইতালি ২–১ (অ.স.) চেকোস্লোভাকিয়া
১৯৩৮ ইতালি ৪–২ হাঙ্গেরি
১৯৫০ উরুগুয়ে ২–১ ব্রাজিল
১৯৫৪ পশ্চিম জার্মানি ৩–২ হাঙ্গেরি
১৯৫৮ ব্রাজিল ৫–২ সুইডেন
১৯৬২ ব্রাজিল ৩–১ চেকোস্লোভাকিয়া
১৯৬৬ ইংল্যান্ড ৪–২ (অ.স.) পশ্চিম জার্মানি
১৯৭০ ব্রাজিল ৪–১ ইতালি
১৯৭৪ পশ্চিম জার্মানি ২–১ নেদারল্যান্ডস
১৯৭৮ আর্জেন্টিনা ৩–১ (অ.স.) নেদারল্যান্ডস
১৯৮২ ইতালি ৩–১ পশ্চিম জার্মানি
১৯৮৬ আর্জেন্টিনা ৩–২ পশ্চিম জার্মানি
১৯৯০ পশ্চিম জার্মানি ১–০ আর্জেন্টিনা
১৯৯৪ ব্রাজিল ০–০ (৩–২ পে.) ইতালি
১৯৯৮ ফ্রান্স ৩–০ ব্রাজিল
২০০২ ব্রাজিল ২–০ জার্মানি
২০০৬ ইতালি ১–১ (৫–৩ পে.) ফ্রান্স
২০১০ স্পেন ১–০ (অ.স.) নেদারল্যান্ডস
২০১৪ জার্মানি ১–০ (অ.স.) আর্জেন্টিনা
২০১৮ ফ্রান্স ৪–২ ক্রোয়েশিয়া
২০২২ আর্জেন্টিনা ৩–৩ (৪–২ পে.) ফ্রান্স

দ্রষ্টব্য: (অ.স.) - অতিরিক্ত সময় এবং (পে.) - পেনাল্টি শুটআউট

আরও পড়ুন:

বিশ্বকাপ ২০২৬ এর সব খবর সবার আগে পেতে ,ক্লিক করুন এখানে,

ফুটবল বিশ্বকাপ বিজয়ীদের তালিকা (all time football world cup winners list pdf), ব্রাজিল কতবার বিশ্বকাপ জিতেছে (how many times brazil won world cup), আর্জেন্টিনা মোট কতটি বিশ্বকাপ জিতেছে (argentina total world cup trophies list), কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (qatar world cup 2022 final highlights), ফুটবল ইতিহাসের সফলতম দল (most successful team in football history bangla)

এসআর