মেসি নাকি এমবাপ্পে কে জিতবেন গোল্ডেন বুট?

একনজরে ২০২৬ ফুটবল বিশ্বকাপের পুরস্কারের ফেবারিট ও শীর্ষ দাবিদার
একনজরে ২০২৬ ফুটবল বিশ্বকাপের পুরস্কারের ফেবারিট ও শীর্ষ দাবিদার | ছবি: এখন টিভি
0

উত্তেজনা, রোমাঞ্চ ও নাটকীয়তার সব পর্ব পেরিয়ে আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা। নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বের চোখ এখন আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে (Argentina vs Spain final match)। এই ম্যাচের মধ্য দিয়েই পর্দা নামবে ২০২৬ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026)। ফাইনালের শেষ বাঁশি বাজার পর শুধু সোনালি ট্রফিই নয়, ফুটবলারদের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিগত পুরস্কার।

গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভসসহ সবকটি পুরস্কারের সমীকরণ নিচে বিস্তারিত তুলে ধরা হলো (Messi vs Mbappe Golden Boot race: FIFA World Cup 2026 awards predictions and stats)।

বিশ্বকাপ শেষে ফিফা যেসব পুরস্কার দেয়—

  • গোল্ডেন বুট—টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
  • গোল্ডেন বল—টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
  • গোল্ডেন গ্লাভস—সেরা গোলরক্ষক।
  • সেরা উদীয়মান খেলোয়াড় (ইয়াং প্লেয়ার)—সেরা তরুণ ফুটবলার।
  • ফেয়ার প্লে পুরস্কার—সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ দল।
  • টুর্নামেন্টের সেরা গোল—বিশ্বকাপের সবচেয়ে দর্শনীয় গোল।

আরও পড়ুন:

গোল্ডেন বুটের হাড্ডাহাড্ডি লড়াই: মেসি নাকি এমবাপ্পে? (FIFA World Cup 2026 Golden Boot race stats)

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট (Golden Boot winner calculation) জয়ের লড়াই এবার রূপ নিয়েছে মহাকাব্যে। ফাইনালের আগে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে দুজনেই ৮টি করে গোল করে তালিকার শীর্ষে আছেন।

তবে ফিফার নিয়ম অনুযায়ী, গোলসংখ্যা সমান হলে যে খেলোয়াড়ের অ্যাসিস্ট বেশি, তিনি পুরস্কারটি পাবেন। সেই টাইব্রেকার সমীকরণে বর্তমানে এগিয়ে আছেন এলএমটেন।

  • লিওনেল মেসি (Lionel Messi stats): ৮ গোল, ৪ অ্যাসিস্ট।
  • কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe stats): ৮ গোল, অ্যাসিস্ট।

গোল্ডেন বুটের শীর্ষ দৌড়বিদরা:

  • আর্লিং হলান্ড (Erling Haaland): ৭ গোল
  • জুড বেলিংহাম (Jude Bellingham): ৬ গোল, ১ অ্যাসিস্ট
  • হ্যারি কেইন (Harry Kane): ৬ গোল, ১ অ্যাসিস্ট

আরও পড়ুন:

গোল্ডেন বলের দৌড়ে কে কোথায়? (Golden Ball contenders for World Cup 2026)

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল (Golden Ball award for best player)। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ (TSG) এবং গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে এই পুরস্কার নির্ধারিত হয়।

বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে দুটি গোল্ডেন বল জেতার রেকর্ড রয়েছে মেসির (Messi two Golden Ball records)। ৩৯ বছর বয়সে এসে এবারও ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে তিনিই এই দৌড়ের সবচেয়ে বড় দাবিদার। মেসির সঙ্গে এই লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন স্পেনের রদ্রি ও ওইয়ারসাবাল এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

গোল্ডেন গ্লাভস ও উদীয়মান পুরস্কারের সমীকরণ (Golden Gloves and Young Player award predictions)

সেরা গোলরক্ষক (Golden Gloves contenders):

কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর এবার গোল্ডেন গ্লাভস জয়ে সবচেয়ে এগিয়ে আছেন স্পেনের উনাই সিমন (Unai Simon cleaning sheet stats)। টুর্নামেন্টে ৭ ম্যাচে তিনি মাত্র ১টি গোল হজম করেছেন। এছাড়া চমক দেখিয়েছেন শেষ ৩২ থেকে বিদায় নেওয়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। দৌড়ে আরও আছেন ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড।

সেরা উদীয়মান পুরস্কার জয়ের দৌড়ে কারা এগিয়ে? সেরা তরুণ ফুটবলার (Best Young Player award under 21):

অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারকে দেওয়া এই ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ডে এবার একচেটিয়া দাপট স্পেনের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের দুই বিস্ময় বালক লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি (Lamine Yamal and Pau Cubarsi) এই পুরস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন।

আরও পড়ুন:

ফেয়ার প্লে ও টুর্নামেন্টসেরা গোল (Fair Play and Goal of the Tournament voting)

  • ফেয়ার প্লে (FIFA Fair Play award): নকআউট পর্বে ওঠা সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ দলকে এই পুরস্কার দেওয়া হয়। এবার এই দৌড়ে এগিয়ে আছে স্পেন, ফ্রান্স ও নরওয়ে।
  • টুর্নামেন্টসেরা গোল (Goal of the tournament voting finalists): ফুটবলপ্রেমীদের সরাসরি ভোটে নির্ধারিত হবে বিশ্বকাপের সবচেয়ে দৃষ্টিনন্দন গোল। ফাইনালের আগেই এই ভোটগ্রহণ শেষ হবে। চূড়ান্ত লড়াইয়ে থাকা ৬টি গোলের মধ্যে রয়েছে:
  • কিলিয়ান এমবাপ্পে (মরক্কোর বিপক্ষে)
  • জুড বেলিংহাম (নরওয়ের বিপক্ষে)
  • পেদ্রো পোরো (ফ্রান্সের বিপক্ষে)
  • এনজো ফার্নান্দেজ (ইংল্যান্ডের বিপক্ষে)
  • আন্দ্রেয়াস শেলদেরুপ—ইংল্যান্ডের বিপক্ষে (কোয়ার্টার ফাইনাল)
  • হুলিয়ান আলভারেজ—সুইজারল্যান্ডের বিপক্ষে (কোয়ার্টার ফাইনাল)

ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্যক্তিগত পুরস্কারের সমীকরণ ও দাবিদারদের তালিকা

একনজরে: গোল্ডেন বুট ও গোল্ডেন বল রেস, সেরা গোলরক্ষক এবং অনূর্ধ্ব-২১ উদীয়মান তারকাদের অবস্থান

পুরস্কারের নাম (Award Name) শীর্ষ দাবিদার ও বর্তমান পরিসংখ্যান (Top Contenders Stats) বর্তমান ফেবারিট কে? (Current Favorite)

গোল্ডেন বুট
(সর্বোচ্চ গোলদাতা)

১. কিলিয়ান এমবাপ্পে (১০ গোল, ৪ অ্যাসিস্ট)
২. লিওনেল মেসি (৮ গোল, ৪ অ্যাসিস্ট)
৩. জুড বেলিংহাম (৭ গোল, ১ অ্যাসিস্ট)

কিলিয়ান এমবাপ্পে
(মেসির সামনে ফাইনালের সুযোগ)

গোল্ডেন বল
(টুর্নামেন্টের সেরা খেলোয়াড়)

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২. রদ্রি ও মিকেল ওইয়ারসাবাল (স্পেন)
৩. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

লিওনেল মেসি
(টানা দ্বিতীয়বার জয়ের পথে)

গোল্ডেন গ্লাভস
(সেরা গোলরক্ষক)

১. উনাই সিমন (স্পেন - ৭ ম্যাচে মাত্র ১ গোল হজম)
২. জর্ডান পিকফোর্ড (ইংল্যান্ড)
৩. ভোজিনিয়া (কেপ ভার্দে)

উনাই সিমন
(ক্লিন শিট রেকর্ডে এগিয়ে)

সেরা উদীয়মান খেলোয়াড়
(অনূর্ধ্ব-২১ বছর)

১. লামিনে ইয়ামাল (স্পেন)
২. পাউ কুবারসি (স্পেন)
৩. দেজিরে দুয়ে (ফ্রান্স)

লামিনে ইয়ামাল
(স্পেনের ফাইনালিস্ট সেনসেশন)

ফেয়ার প্লে পুরস্কার
(সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ দল)

১. স্পেন
২. ফ্রান্স
৩. নরওয়ে

ইউরোপের দলসমূহ
(নকআউট কার্ডের ভিত্তিতে)

টাইব্রেকার ও ঐতিহাসিক নোট: ৩য় স্থান নির্ধারণী ম্যাচের পর ১০ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন এমবাপ্পে। তবে রবিবারের স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনালে লিওনেল মেসির সামনে সুযোগ থাকছে গোল বা অ্যাসিস্ট বাড়িয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার। একই সাথে এমবাপ্পে ২২ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসিকে টপকে গেছেন।

বিশ্বকাপ ২০২৬ এর সব খবর সবার আগে পেতে ,ক্লিক করুন এখানে,

আরও পড়ুন:

বিশ্বকাপ ২০২৬ এর গোল্ডেন বুট কে পাবে (who will win golden boot in world cup 2026), মেসি বনাম এমবাপ্পে গোল সংখ্যা কত (messi vs mbappe total goals in world cup), ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বল বিজয়ী (fifa world cup 2026 golden ball winner updates), উনাই সিমন গোল্ডেন গ্লাভস রেকর্ড (unai simon golden gloves tracking), লামিনে ইয়ামাল বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড (lamine yamal fifa young player award 2026)

এসআর