
আজ জোহরের পর অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা
প্রখ্যাত লেখক, শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় বিশিষ্ট এই রাষ্ট্রচিন্তকের। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে পেয়েছেন বাংলা অ্যাকাডেমি পুরষ্কার। বিভিন্ন বিষয়ে ২১টির বেশি বই লিখে গেছেন গুণী এই লেখক। সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ (সোমবার, ৬ জুলাই) বাংলা অ্যাকাডেমি, কেন্দ্রীয় শহিদ মিনার ও অপরাজেয় বাংলার পাদদেশে নেয়া হবে মরদেহ। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হবে জানাজা।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে স্পিকারের শোক
বীর বিক্রম অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ৫ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারালো।’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। আজ (রোববার, ৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।