আটাব নির্বাচনের ত্রুটিপূর্ণ ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবি
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ দফা দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রার্থী ও সাধারণ সদস্যরা। বিতর্কিত নির্বাচন ও আপিল বোর্ড পুনর্গঠন, বৈধ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, নতুন ভোটার তালিকা প্রণয়ন, পুনঃতফসিল ঘোষণা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।