ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চলছে
যুদ্ধ শেষ করতে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানের আইআরআইবি টিভি। পাকিস্তানের রাজধানীর একটি হোটেলে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।