
২০২৭ ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন
বিশ্ব ক্রিকেটকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবং উদীয়মান দেশগুলোকে বড় মঞ্চে সুযোগ দিতে (ICC Revamps ODI and T20 World Cup Formats) ছেলেদের ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে (World Cup New Format) পরিবর্তনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় (ICC Annual General Meeting Edinburgh) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের এই নতুন রূপরেখা অনুমোদিত হয় (ICC New World Cup Format Rules)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে (ICC World Test Championship 2025-27) দারুণ পারফরম্যান্স ধরে রেখে ফাইনালের রেসে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বর্তমানে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে টাইগাররা। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (৭৭.৭৮%), যার ঠিক পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড (Bangladesh Equation to Reach WTC Final 2025-27)।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করলো বাংলাদেশসহ যেসব দল
আন্তর্জাতিক ক্রিকেটে একটি ম্যাচের ফল শুধু একটি দলের জয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং অন্য দেশের ভাগ্যও বদলে দিতে পারে। বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ৩ উইকেটের মহানাটকীয় জয় তারই এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে (10 Teams Qualification for 2027 ODI World Cup)। আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানরা শুধু ওয়ানডে সিরিজই নিশ্চিত করেনি, একই সঙ্গে ২০২৭ পুরুষ ওয়ানডে বিশ্বকাপে (2027 ICC Cricket World Cup) সরাসরি খেলার জটিল হিসাব-নিকাশ একদম পরিষ্কার করে দিয়েছে।

অনিশ্চয়তার মুখে বাংলাদেশ-ভারত সিরিজ
আবারও অনিশ্চয়তার মুখে পড়লো বাংলাদেশ-ভারত সিরিজ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এবারও সাদা বলের সিরিজটি স্থগিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে জানায়নি কোনো দেশই।

সব ধরনের ক্রিকেট থেকে আখিলেশ রেড্ডিকে আট বছরের নিষেধাজ্ঞা আইসিসির
যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ফিক্সিং ও দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এই শাস্তি দেয়া হয়েছে তাকে।

ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ঘোষণা; ফাইনাল ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে
ওয়ানডে বিশ্বকাপের জন্য ১২ ভেন্যু নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দক্ষিণ আফ্রিকার ৮ ভেন্যুর পাশাপাশি জিম্বাবুয়ের ৩টি এবং নামিবিয়ার এক ভেন্যুতে হবে ক্রিকেটের সর্বোচ্চ আসর। ফাইনাল হবে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে।

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা; গ্রেপ্তার নিয়ে আইনি পরামর্শে মামদানি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, নেতানিয়াহুর জায়গা হওয়া উচিত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইসিসি নিয়ে ট্রাম্পের আদেশ বাক্স্বাধীনতার পরিপন্থী, মার্কিন আদালতে মামলা
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক ও বাক্স্বাধীনতার পরিপন্থী দাবি করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের দুটি মানবাধিকার গোষ্ঠী। গত সোমবার আইসিসিকে ‘অকেজো’ করে দেয়ার কূটনৈতিক তৎপরতা শুরুর পর আজ (বুধবার, ১৪ জুলাই) নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে এই মামলা করা হয়। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিসিবি নির্বাচন বন্ধে আদালতে রিট, আইসিসির দিকেও তাকিয়ে সাবেক পরিচালকরা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে উত্তাপ না থাকলেও আদালতে সাড়া ফেলেছে বিসিবি নির্বাচন। নির্বাচন বন্ধে আদালতে রিট করেছেন সাবেক ৬ কাউন্সিলর। সাবেক পরিচালকরা বলছেন, অবৈধ প্রক্রিয়ায় গঠিত অ্যাড-হক কমিটির অধীনে নির্বাচন ঠেকাতে আদালতের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পর্যবেক্ষক দলের দিকে তাকিয়ে আছেন তারা। অন্যদিকে বিসিবি বলছে, রিট করে থামানো যাবে না নির্বাচন।

ক্রিকেটে একগুচ্ছ নতুন নিয়ম আনলো আইসিসি
ক্রিকেটে এলো একগুচ্ছ নতুন নিয়ম। টেস্ট ক্রিকেটে আলোর স্বল্পতায় খেলা বন্ধের সমস্যা কমাতে এখন থেকে প্রয়োজন হলে লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে ম্যাচ শুরুর আগেই এ বিষয়ে দুই দলের সম্মতি থাকতে হবে।

আটক পরোয়ানা জারির আবেদন করেছে আইসিসি; দাবি ইসরাইলি অর্থমন্ত্রীর
নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে আটক পরোয়ানা জারির আবেদন করেছে বলে জানিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তবে এ বিষয়ে আদালতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শ্রীলঙ্কা ক্রিকেটে পরিবর্তনের হাওয়া, পর্যবেক্ষণে আইসিসি
শ্রীলঙ্কা ক্রিকেটে সরকার পরিচালিত বড় পরিবর্তন নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটিতে গেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেখানে তিনি সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিসানায়েকের সঙ্গেও।