অ্যামোনিয়া সংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানাটি সাময়িক বন্ধ থাকার পর শনিবার থেকে ফের উৎপাদন শুরু করতে যাচ্ছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সাময়িক অ্যামোনিয়া সংকট কাটিয়ে উৎপাদন শুরু করতে যাচ্ছে।