আফরোজা আব্বাস

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ১৬ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

জোর করে নয়, জনগণের ভোটে সরকার চায় বিএনপি: আফরোজা আব্বাস
বিএনপি জোর করে নয়, জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।