
সন্ধ্যার মধ্যে যে ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে তীব্র বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department) বুধবার (১৩ মে) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস (Weather Alert Bangladesh) দেওয়া হয়েছে।

বন্যায় ডুবে গেছে ভারতের পশ্চিমবঙ্গের নিচু এলাকা
সিকিম, দার্জিলিংয়ে টানা বৃষ্টিতে আবারও ফুলেফেঁপে উঠেছে তিস্তা। প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের বেশ কিছু নিচু এলাকা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারসহ বেশকিছু রাজ্যে ১২ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দি রয়েছে হাজারও মানুষ। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যবসা-বাণিজ্যে চলছে ভাটা।

অস্ট্রিয়ায় বন্যার কবলে বৃহত্তম রাজ্য স্টাইরিয়া
ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মারাত্মক ক্ষতির কবলে পড়েছে অস্ট্রিয়ার বেশ কিছু এলাকা। বিশেষ করে দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজ্য স্টাইরিয়া অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৮ জুন) এ ভয়াবহ বন্যার সম্মুখীন হয় অস্ট্রিয়া।