আমির খসরু মাহমুদ চৌধুরী
যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে: অর্থমন্ত্রী

যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে: অর্থমন্ত্রী

যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (রোববার, ২২ মার্চ) সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জিয়া স্মৃতি জাদুঘরকে হ্যারিটেজ ঘোষণা করে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

জিয়া স্মৃতি জাদুঘরকে হ্যারিটেজ ঘোষণা করে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হ্যারিটেজ হিসেবে ঘোষণা করে সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে চট্টগ্রামের কাজির দেউড়িতে জাদুঘর পরির্দশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সর্বস্তরের জনগণকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

সর্বস্তরের জনগণকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিরোধীদের উত্থাপিত সব দাবি সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদের উত্থাপিত সব দাবি সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ নানা বিষয়ে বিরোধীদের যে দাবিগুলো রয়েছে, সেগুলো সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জুনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ: অর্থমন্ত্রী

জুনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ: অর্থমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) রাজধানীর পরিকল্পনা কমিশনে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদন সরকারের

১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদন সরকারের

দেশে ভোজ্যতেলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। আজ (বুধবার, ১১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার পৃথক প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে ২০২৬ সালের এপ্রিলের শুরুতে সরবরাহের জন্য তিন কার্গো এলএনজি ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে: অর্থমন্ত্রী

শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে: অর্থমন্ত্রী

শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। জানান, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তাদের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনেই বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে এ কথা বলেন তিনি।

ফুল দেয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন: পরিকল্পনামন্ত্রী

ফুল দেয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন: পরিকল্পনামন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করে তিনি বলেন, ‘ফুল দেয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।’

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: অর্থমন্ত্রী

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: অর্থমন্ত্রী

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেয়া যাবে না জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

জনবান্ধব ইশতেহার-সংস্কারের পক্ষে অবস্থানে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে: মির্জা ফখরুল

জনবান্ধব ইশতেহার-সংস্কারের পক্ষে অবস্থানে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে: মির্জা ফখরুল

জনবান্ধব ইশতেহার ও সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)— জয় নিশ্চিতের পর এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, ভূমিধস বিজয়ে বিএনপিকে আরও কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আগামী নির্বাচনে বিএনপি আরও ভালো ফল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নজরুল ইসলাম খান।

বিদেশনির্ভর রাজনীতি সফল হয়নি, হবেও না: আমির খসরু

বিদেশনির্ভর রাজনীতি সফল হয়নি, হবেও না: আমির খসরু

এ দেশের মানুষ ও দেশের ওপর যাদের আস্থা নেই, তারাই বিদেশিদের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায়—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম–১১ আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এ দেশের মানুষ স্বাধীনচেতা। বিদেশনির্ভর রাজনীতি এ দেশে কখনোই সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।’