আশ্রয়ণ প্রকল্প

আশ্রয়ণ প্রকল্পের পাশেই অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে ১৬০ পরিবার
হবিগঞ্জে সরকারি শর্ত ভেঙে আশ্রয়ণ প্রকল্পের একেবারে পাশ থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রেজার বসিয়ে দিন-রাত চলছে বালু উত্তোলন। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি পরিবারের বসতভিটা। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি ও পরিবেশ।

সাড়ে ১৮ হাজার পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছে কাল
আগামীকাল (মঙ্গলবার, ১১ জুন) পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬ টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধাপে ৭০টি উপজেলাসহ মোট ৪৬৪ টি উপজেলা এবং ৫৮টি জেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। ভোলার চরফ্যাশন, কক্সবাজারের ঈদগাঁও এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।