
কামিকাজে ড্রোন তৈরিতে এআই ব্যবহার করেছে রাশিয়া, দাবি অ্যানথ্রোপিকের
ইউক্রেন যুদ্ধে স্বয়ংক্রিয় ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোনের সফটওয়্যার তৈরিতে রাশিয়ার হ্যাকাররা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করেছে। এআই চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তাদের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুলগেরিয়ার গোলাবারুদ গুদামে ভয়াবহ বিস্ফোরণ; নাশকতার আশঙ্কা সরকারের
বুলগেরিয়ার একটি গোলাবারুদের গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্য বুলগেরিয়ার গোরনি ভারপিশতা গ্রামের কাছে অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকোর একটি গুদামে গতকাল (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি এবং কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আরব নিউজে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে সেনা পাঠালে ইউরোপের সঙ্গে সরাসরি যুদ্ধ, সতর্ক করলেন পুতিন
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। এদিকে ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ‘কিলার রোবট’; পদাতিক সেনার বদলে এবার নামছে চালকবিহীন যুদ্ধযান
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের কাছে একটি গোপন ওয়ার্কশপে শাড়িবদ্ধভাবে সাজানো রয়েছে চার চাকার চালকবিহীন যান ‘হায়েনা’। ২০ কেজি বিস্ফোরকবহনে সক্ষম চালকবিহীন এ যুদ্ধযানগুলো সহজেই রুশ বাহিনীর ব্যুহ ভেদ করে আঘাত হানতে প্রস্তুত। রুশ পদাতিক বাহিনীর লাগাতার আক্রমণ মোকাবিলায় এবং সেনাসদস্যদের জীবন রক্ষায় এবার যুদ্ধকৌশলে বড় ধরনের পরিবর্তন এনে স্থলভাগে চালকবিহীন রোবটের ব্যবহার বাড়াচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার আশা, জানালো রাশিয়া
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা দ্রুত পুনরায় শুরু হওয়ার আশা প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

কৃষ্ণ সাগরের বন্দর নগরীতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৪
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরী নভোরসিয়স্কে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। আজ বুধবার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাটিয়েভ এ তথ্য নিশ্চিত করেছেন। ডিপিএ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার কিয়েভে মার্কিন দূতেরা
ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি আলোচনার অংশ হিসেবে আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর পর দেশটির রাজধানীতে এটিই তাদের প্রথম সফর। আবর নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন সংকট: মস্কোয় মার্কিন দূতদের সঙ্গে পুতিনের বৈঠক ‘ফলপ্রসূ’, অবস্থান অপরিবর্তিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে মার্কিন দুই দূতের সঙ্গে তিন ঘণ্টার বেশি সময় বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) মস্কোয় অনুষ্ঠিত এ আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ বললেও কোনো ধরনের বড় অগ্রগতির ইঙ্গিত দেয়নি ক্রেমলিন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব; মস্কো ও কিয়েভে দূত পাঠাচ্ছেন ট্রাম্প
ইউক্রেনে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে বিশেষ দূত পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) তিনি জানান, দুই মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাঠানো হচ্ছে। ২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক হামলার মধ্য দিয়ে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এ সংঘাত নিরসনে এটিই ওয়াশিংটনের পক্ষ থেকে সর্বশেষ কূটনৈতিক পদক্ষেপ। এএফপির প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

কিয়েভে এসবিইউ সদর দপ্তরে রাশিয়ার ড্রোন হামলা, পাল্টা জবাবের ঘোষণা জেলেনস্কির
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, ঐতিহাসিক নগরকেন্দ্রে চালানো এ হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। রাশিয়ার সঙ্গে সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের সরকারি কোনো গুরুত্বপূর্ণ ভবনে হামলার ঘটনা বিরল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কৃষ্ণসাগরে ইউক্রেনগামী দুটি জাহাজে হামলা, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
কৃষ্ণসাগরে ইউক্রেনের জন্য অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পরিবহনকারী দুটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে রুশ বাহিনী। আজ (শুক্রবার , ৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবির সত্যতা বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। রয়টার্সের বরাত দিয়ে আশ-শারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপের কাছে ফেরত চাইলেন ট্রাম্প, স্থগিত হতে পারে অস্ত্র বিক্রি
ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তা ও গোলাবারুদের অর্থ ইউরোপের দেশগুলোর কাছে ফেরত চাইবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে কিয়েভকে দেয়া এই সহায়তা বাবদ অর্থ আদায়ের পাশাপাশি মিত্রদেশগুলোর কাছে মার্কিন অস্ত্র বিক্রি সাময়িক স্থগিত রাখারও আভাস দিয়েছেন তিনি।