ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে হত্যার হুমকি, নিরাপত্তা জোরদার করছে মার্কিন সিক্রেট সার্ভিস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিও সম্পর্কে অবগত আছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।