
যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল মার্কিন অর্থনীতি, ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড
ইরান যুদ্ধের আঁচ গিয়ে লেগেছে খোদ মার্কিনদের ওপর। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২ দশমিক ৪ শতাংশের ঘরে থাকা মূল্যস্ফীতি মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে। টানা তিন মাসের অর্থনৈতিক পতনে মার্কিন ভোক্তা মনোভাব গিয়ে ঠেকেছে তলানিতে। ২০২৭ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক পরিষেবা প্রতিষ্ঠান জেপি মরগ্যান।

যুদ্ধবিরতির পরও আটকে আছে সমঝোতা, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় কেন অচলাবস্থা?
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বরাবরাই আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ আলোচনা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ-যার কোনো অগ্রগতি নেই। বরং প্রশ্ন জাগতে পারে ঠিক কত বার ট্রাম্প বলেছেন তারা চুক্তির দ্বারপ্রান্তে? কেননা প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করার পর দুই মাসেরও বেশি সময় কেটে গেছে। আর তখন তিনি বলেছিলেন, উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। কিন্তু সেই কাঙ্ক্ষিত যাত্রায় পৌঁছানোর খবর এখনও পায়নি বিশ্ববাসী।

মধ্যপ্রাচ্য সংঘাতের স্থায়ী সমাধানের আহ্বান ইয়োসি মেকেলবার্গের
যুদ্ধবিরতির ওপর নির্ভরশীল না হয়ে যুক্তরাষ্ট্র-ইরানসহ বিবাদমান পক্ষগুলোকে মধ্যপ্রাচ্য সংঘাতের স্থায়ী সমাধানে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন চ্যাথাম হাউজের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক ইয়োসি মেকেলবার্গ। তার অভিমত, সংঘাতের মূল কারণগুলোকে পাশ কাটিয়ে স্থায়ী সমাধান নিশ্চিত কখনোই সম্ভব নয়। এছাড়াও, গাজা- লেবাননের মতো ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্র ইসরাইলি নীতিরই প্রতিফলন ঘটায় বলে অভিযোগ মেকেলবার্গের।

ট্রাম্পের ক্ষমতা কমাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা কমানোর বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। তবে ট্রাম্পের আশা, কয়েকদিনের মধ্যেই চুক্তি হবে এবং তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। যদিও ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চুক্তির বিষয়ে অগ্রগতি নেই, তবে আলোচনার পথ খোলা রয়েছে। এদিকে, হরমুজ প্রণালি সচলে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে ইরান। সরকারের অনড় অবস্থানের পক্ষে সমর্থন জানিয়েছে তেহরানের বাসিন্দারা।

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির বিষয়ে সিএনএনের প্রতিবেদনকে ট্রাম্পের চ্যালেঞ্জ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে সিএনএনের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করেছেন ট্রাম্প। সম্ভাব্য চুক্তিতে তেহরানের পারমাণবিক কর্মসূচির কোনো উল্লেখ নেই- সিএনএনের এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের।

ভারতে দুই সপ্তাহের ব্যবধানে চতুর্থ বারের মতো বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হলেও ভারতে দুই সপ্তাহের ব্যবধানে চতুর্থ বারের মতো বাড়লো জ্বালানি তেলের দাম। আজ (সোমবার, ২৫ মে) প্রতি লিটার পেট্রোলের দাম ২ দশমিক ৬১ রুপি ও ডিজেলের দাম ২ দশমিক ৭১ রুপি বাড়িয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা। এনিয়ে গেল ১১ দিনে ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়লো ৭ রুপিরও বেশি।

ইরান-যুক্তরাষ্ট্র বিলম্বিত যুদ্ধবিরতির জন্য দায়ী খামেনির অবস্থান— অভিযোগ ওয়াশিংটনের
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকরে বিলম্বিত হওয়ার পেছনে ইরানের শীর্ষ নেতা মুজতবা খামেনির অবস্থানকে দুষছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দারা জানান, মুজতবা খামেনির অজানা স্থানে লুকিয়ে থাকার কারণে তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। যোগাযোগ সহজ না হওয়ায় মূলত শান্তিচুক্তির আলোচনা বেশি দূর এগোচ্ছে না বলে অভিযোগ ওয়াশিংটনের।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যেও অব্যাহত গাজা-লেবাননে ইসরাইলি হামলা
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরান কূটনৈতিক আলোচনার পথে হাটলেও গাজা উপত্যকা, অধ্যুষিত পশ্চিমতীর ও লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল।

দুই মাসের বেশি সময় ধরে অচল হরমুজ প্রণালি, সার এবং শস্য সরবরাহেও বাধা
টানা ৮০ দিনেরও বেশি সময় ধরে প্রায় অচল বিশ্বে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌ-রুট হরমুজ প্রণালি। এতে কেবল জ্বালানি নয়; বিশ্ব জুড়ে সার এবং শস্য সরবরাহও বাধাগ্রস্ত হচ্ছে। দেশে দেশে লাগামহীন হচ্ছে জীবনযাত্রায় ব্যয় এবং অর্থনৈতিক চাপ। ফলে ইরান-যুক্তরাষ্ট্রকে দ্রুত শান্তির পথ বেছে নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের।

নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের
পারস্পরিক বিশ্বাসের অভাবে দফায় দফায় আলোচনা করেও শান্তিচুক্তির ধারে কাছে পৌঁছাতে পারছে না ইরান ও যুক্তরাষ্ট্র। নতুন করে যুদ্ধ শুরু করতে প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। মসজিদে মসজিদে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন ইরানের নারী-পুরুষ। চুক্তি না হলে তেহরানের জন্য খারাপ দিন অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি ট্রাম্পের।

যুদ্ধের ৮ সপ্তাহ পরও অমীমাংসিত সংঘাত; জয় পায়নি ইরান-যুক্তরাষ্ট্র কেউই
সংঘাত শুরুর পর ৮ সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত জয়ী হতে পারেনি ইরান কিংবা যুক্তরাষ্ট্রের কোনো পক্ষই। সংঘাতের লক্ষ্য, পরিবর্তিত পরিস্থিতি, অর্থনৈতিক ধাক্কা, নাগরিক নিরাপত্তা ও কূটনৈতিক সাফল্য বিচার করে এমন বিশ্লেষণ হাজির করেছে সিএনএন। যদিও বিশ্লেষকদের দাবি, শত্রুপক্ষের বিরুদ্ধে কল্পনাতীত প্রতিরোধ গড়ে তুলে অর্জনের পাল্লা ভারী করেছে ইরান। পাল্লা দিয়ে ইরান যুদ্ধের সুবিধা নিয়ে যাচ্ছে চীন ও রাশিয়া।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায়: কূটনৈতিক মধ্যস্থতায় বাড়ছে পাকিস্তানের প্রশংসা
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কৌশলী এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে মাত্র মধ্য এশিয়াতেই নয়, মধ্যপ্রাচ্য, ইউরোপসহ পুরো বিশ্বেই কূটনৈতিকভাবে সুদৃঢ় অবস্থান তৈরি করে চলেছে দেশটি।